বিমানবন্দরে প্রবাসী শ্রমিকদের মর্যাদা নিশ্চিত করা হবে: রৌনক জাহান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জানুয়ারি ২০১৯, ২১:৪২আপডেট : ২৯ জানুয়ারি ২০১৯, ২১:৪৪

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা আইওএম আয়োজিত কর্মশালা

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব রৌনক জাহান বলেছেন, বিমানবন্দরে প্রবাসী শ্রমিকদের মর্যাদা নিশ্চিত করা হবে। মঙ্গলবার (২৯ জানুয়ারি) দুপুরে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা আইওএম আয়োজিত এক কর্মশালায় তিনি একথা বলেন।

রৌনক জাহান বলেন,  ‘আপনারা জেনে খুশি হবেন যে, প্রবাসী শ্রমিকদের যথাযথ মর্যাদা দেওয়ার জন্য মন্ত্রণালয় কিছু উদ্যোগ নিয়েছে। এই পদক্ষেপগুলো প্রবাসী শ্রমিকদের বিদেশ গমন এবং ফিরে আসার পর বিমানবন্দরে কার্যকর হবে। এই লক্ষ্যে আমরা এরইমধ্যে বিমানবন্দর পরিদর্শন করেছি এবং সব স্টেকহোল্ডারদের সঙ্গে কথা বলেছি, যাতে অভিবাসী শ্রমিকদের মর্যাদা এবং তাদের সঙ্গে সুব্যবহার সম্মানের সঙ্গে নিশ্চিত হয়। আমরা এই লক্ষ্য অর্জনে বদ্ধপরিকর।’

বিদেশ থেকে ফিরে আসা শ্রমিকদের পুনর্বাসনের কথা উল্লেখ করে রৌনক জাহান বলেন,  ‘আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে যুক্ত হয়ে ফিরে আসা শ্রমিকদের পুনর্বাসন এবং নিরাপত্তা নিশ্চিতে কাজ করছি। এছাড়া, আমরা আমাদের মন্ত্রণালয়ের মনিটরিং প্রক্রিয়া আরও  শক্ত করছি, যাতে অভিবাসী শ্রমিকরা প্রতারণার শিকার না হন। এটা আমাদের জন্য অত্যন্ত জরুরি এবং তা বাস্তবায়ন করাও একটা চ্যালেঞ্জ বলে মনে করি।’  

তিনি আরও বলেন, ‘উচ্চ অভিবাসন খরচের মতো সমস্যা এখানে আছে, যা শুধুমাত্র জনসচেতনতার মাধ্যমে দূর করা সম্ভব। এই সমস্যা দূর করা জরুরি বলে আমি মনে করি। সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী দক্ষ শ্রমিক তৈরি করতে আমরা উপজেলা পর্যায়ে কাজ করছি। সরকারের প্রতিশ্রুতি এও যে, আমরা অদক্ষ শ্রমিক বিদেশে পাঠাবো না, যেটা আমাদের খুব অল্প সময়ের মধ্যে বাস্তবায়ন করতে হবে।’ 

কর্মশালায় শুভেচ্ছা বক্তব্য রাখেন আইওএম  বাংলাদেশের ডেপুটি চিফ অব মিশন শ্যারন ডিমাঙ্কে। প্যানেল আলোচনায় অংশ নেন— ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের (আইএলও) অভিবাসন নীতিবিষয়ক অফিসার ইন চার্জ রেহনুমা সালাম খান, জাতিসংঘের নারীবিষয়ক সংস্থা ইউএনউইমেনের প্রোগ্রাম এনালিস্ট তপতী সাহা এবং জনশক্তি রফতানিকারকদের সংগঠন বায়রা’র মহাসচিব শামিম আহমেদ চৌধুরী নোমান।

কর্মশালায় আরও বক্তব্য রাখেন— বায়রা’র সভাপতি ও সংসদ সদস্য বেনজীর আহমেদ, বিএমইটি’র মহাপরিচালক সেলিম রেজা, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক নজরুল ইসলাম, আইওএম  প্রধান কার্যালয়ের আইআরআইএস  প্রোগ্রাম ম্যানেজার পাওয়েল জেলুস, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের প্রধান অড্রে মেলোট।

এতে আরও উপস্থিত ছিলেন— ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের প্রধান শরিফুল হাসান, অভিবাসন বিশেষজ্ঞ আসিফ মুনির, আইওএম  বাংলাদেশের ন্যাশনাল কমিউনিকেশন অফিসার আসিফ বিন হারুন,সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সেক্রেটারি জেনারেল নাজমা আখতার,বাংলাদেশ অভিবাসী মহিলা শ্রমিক অ্যাসোসিয়েশনের (বোমসা) পরিচালক অ্যাডভোকেট সুমাইয়া ইসলাম,আওয়াজ ফাউন্ডেশনের পরিচালক আনিসুর রহমান খান প্রমুখ। 

/এসও /এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম