সংসদকে প্রাণবন্ত করতে কথা বলার সুযোগ দিতে হবে: জিএম কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জানুয়ারি ২০১৯, ১৭:২২আপডেট : ৩০ জানুয়ারি ২০১৯, ১৭:২৫

জি এম কাদের

জাতীয় সংসদকে কার্যকর ও প্রাণবন্ত রাখতে কথা বলার সুযোগ চাইলো বিরোধী দল। বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহম্মদ কাদের বলেন, ‘জনগণের পক্ষে কথা বলতে আমাদের প্রত্যাশা অনুযায়ী সময় দিতে হবে। আমরা সঠিকভাবে জনগণের কথা তুলে ধরতে পারলে সংসদ প্রাণবন্ত হবে।’

একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বুধবার (৩০ জানুয়ারি) স্পিকার ও ডেপুটি স্পিকারকে ধন্যবাদ জানাতে গিয়ে বিরোধী দলীয় উপনেতা এ কথা বলেন।

জিএম কাদের বলেন, ‘সংসদ প্রাণবন্ত ও কার্যকর হোক আমরা সেটাই চাই। সংসদকে কার্যকর রাখতে হবে। বিরোধী দল হিসেবে আমরা সংখ্যায় কম হলেও সংসদকে কার্যকর রাখতে কোনও বাধা হবে না বলে আমরা মনে করি। আমরা সঠিকভাবে জনগণের কথা তুলে ধরতে পারলে সংসদ প্রাণবন্ত হবে। মানুষ সংসদের প্রতি আগ্রহী হবে। প্রধানমন্ত্রী ও সংসদ নেতার প্রতি অনুরোধ থাকবে— আমাদের যুক্তিসঙ্গত কথাগুলো শুনে সেই অনুযায়ী পদক্ষেপ নিলে সংসদের প্রতি মানুষের আস্থা বাড়বে।’

আরও পড়ুন: 
সংসদে কথা বলতে কাউকে বাধা দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

/ইএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম