তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হলেন খোকন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জানুয়ারি ২০১৯, ২০:৫২আপডেট : ৩১ জানুয়ারি ২০১৯, ২০:৫৪

আশরাফুল আলম খোকন তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হলেন আশরাফুল আলম খোকন। বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) তার পুনর্নিয়োগের গেজেট জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তাকে চতুর্থ গ্রেডে নিয়োগ দেওয়া হয়েছে। গত ৭ জানুয়ারি অথবা যোগদানের তারিখ থেকে তার নিয়োগ কার্যকর হবে বলে গেজেটে উল্লেখ করা হয়েছে।

আশরাফুল আলম খোকন ২০০৯-২০১৪ সরকারের মেয়াদে আট আগস্ট, ২০১৩ সালে প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর উপ-সচিব হিসেবে নিয়োগ পান। এরপর ২০১৪-২০১৮ এর পুরো মেয়াদেও তিনি একই পদে দায়িত্ব পালন করেন। তার কাজে সন্তুষ্ট হয়ে এবার তৃতীয়বারের মতো নিজের উপ-সচিব হিসেবে নিয়োগ করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

খোকন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের ছাত্র ছিলেন। ছাত্রাবস্থার প্রথম দিকে তিনি সরাসরি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। এরপরে ছাত্রাবস্থাতেই তিনি সাংবাদিকতা শুরু করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলেন। বিভিন্ন সংবাদ মাধ্যমের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের পর যোগ দেন একটি বেসরকারি টেলিভিশনে। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ২১ আগস্ট গ্রেনেড হামলায় গুরুতর আহত হন।

আশরাফুল আলম খোকনের গ্রামের বাড়ি গাজীপুরের কাপাসিয়ায়।

/এমএইচবি/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম