চাকরি পুনর্বহালের দাবিতে গার্মেন্ট শ্রমিকদের বিক্ষোভ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:৫৪আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:০৭

গার্মেন্ট শ্রমিকদের বিক্ষোভ মালিকরা নিজেদের স্বার্থ রক্ষা করতেই ৩০টির বেশি মামলা করে প্রায় চার হাজার শ্রমিককে আসামি করেছে এবং প্রায় ৭ হাজার চাকরিচ্যুত করা হয়েছে প্রায় ৭ হাজার শ্রমিককে। অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার করে শ্রমিকদের পুনঃবহালের দাবি  জানান জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিরুল হক আমিন।

শুক্রবার (১ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে এ দাবি জানান তিনি।

তিনি বলেন, গ্রেফতার ও হয়রানি এখনও চলছে। শ্রমিকদের দমনে প্রশাসনের কতিপয় লোক ব্যবহার করে ব্যবসায়িক স্বার্থ রক্ষার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। কারণে-অকারণে চাকরি হারাচ্ছেন যারা তাদের জীবনের কষ্ট দেখার কেউ নেই। চেহারা দেখে দেখে বেতন বাড়ানো হয়েছে। শ্রমিক না থাকলে ইন্ডাস্ট্রি থাকবে না, শ্রমিকের স্বার্থ ত্যাগ করে কোনও ব্যবসায়ী সফল হতে পারবেন না। পরিস্থিতি পরিবর্তন না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।

জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আরিফা আক্তার বলেন, আশুলিয়ার ম্যাগপাই সোয়েটার প্লাস লিমিটেড এবং জি কে ক্যাপস লিমিটেডের চাকরিচ্যুতদের অবিলম্বে পুনর্বহাল করতেই হবে। বাকি শ্রমিকদের ভয়ভীতি দেখিয়ে প্রশাসন ব্যবহার বন্ধ করুন। শ্রমিকরা নায্য বেতনে কাজ করতে চায়। গ্রেফতার শ্রমিকদের মুক্তি দিতেই হবে নাহলে এর ফল ভালো হবে না বলে হুঁশিয়ারি দেন।

জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় নেতা সাফিয়া পারভীন, মোহাম্মদ ফারুক খান, নাসিমা আক্তার বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক  আনিসুর রহমান মল্লিক প্রমুখ উপস্থিত ছিলেন।

/এইচএন/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক