নান্দনিক শিল্প মানুষকে অপার আনন্দ দেয়: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ ফেব্রুয়ারি ২০১৯, ২৩:০২আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৯, ২৩:১৫

আ ক ম মোজাম্মেল হক (ছবি: সংগৃহীত) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, শিল্পের সৌন্দর্য যে এত বিচিত্র এবং নান্দনিকভাবে উপস্থাপন করা যায় তা না দেখলে উপলব্ধি করা যেতো না। শিল্প সবসময়ই মানুষকে আকৃষ্ট করে এবং আনন্দ দেয়। নান্দনিক শিল্প মানুষকে অপার আনন্দ দেয়।

শনিবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীতে জাতীয় জাদুঘরে মাইজভান্ডারি ক্যালিগ্রাফিক ফাউন্ডেশন আয়োজিত জাতীয় ক্যালিগ্রাফি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।
আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘এ ধরনের কর্মসূচি মানুষের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাবে। শিল্প-সাহিত্যকর্মে ব্যস্ত থাকলে বর্তমান প্রজন্ম অপরাধে জড়িত হতে পারবে না।’
ফাউন্ডেশনের সভাপতি শাহ সুফী সৈয়দ সাইফুদ্দিন আহমেদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশিষ্ট ইসলামিক ক্যালিগ্রাফার চীনা নাগরিক কোয়াং জিয়াং মি উপস্থিত ছিলেন।
ক্যালিগ্রাফিসহ বিভিন্ন শিল্পকর্মে অবদান রাখায় শিল্পী মুর্তাজা বশির, শিল্পী ড. আব্দুস সাত্তার, শিল্পী ড. সবীহ উল আলম, শিল্পী সাইফুল ইসলাম, শিল্পী আরিফুর রহমান এবং শিল্পী ফেরদৌস আরা বেগমকে ফাউন্ডেশনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়।
উল্লেখ্য, ১০ দিনব্যাপী চলমান ক্যালিগ্রাফি প্রদর্শনীতে দেশের শতাধিক প্রতিযোগীর দৃষ্টিনন্দন ক্যালিগ্রাফিক শিল্পকর্ম স্থান পেয়েছে। এ প্রদর্শনী ও প্রতিযোগিতায় ১০ জনকে পুরস্কার দেওয়া হয়। শনিবার বিশেষ প্রতিযোগিতায় আরও ৫ জনকে পুরস্কৃত করা হয়।

/সিএ/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম