দুর্নীতিবাজ কর্মকর্তাদের ধরে ধরে বিচার করা হবে: সমাজকল্যাণমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:১৫আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:২১

দুর্নীতিবাজ কর্মকর্তাদের ধরে ধরে বিচার করা হবে: সমাজকল্যাণমন্ত্রী সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, আমার মন্ত্রণালয়ের কোনও কর্মকর্তার কোনও ধরনের দুর্নীতি পেলে তার আর কোনও রক্ষা থাকবে না। দুর্নীতিবাজ কর্মকর্তাদের ধরে ধরে বিচার করা হবে।
রবিবার (৩ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে সমাজসেবা অধিদফতরে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে নুরুজ্জামান আহমেদ এসব কথা বলেন।
সমাজকল্যাণমন্ত্রী বলেন, ‘দেশ থেকে দুর্নীতি বিদায় করতে পারলে আগামী ৫ বছরে বাংলাদেশ নিঃসন্দেহে মালয়েশিয়াকে ছাড়িয়ে যাবে।’
তিনি বলেন, ‘বিশ্বের দুর্নীতিগ্রস্ত কোনও দেশই উন্নতির শিখরে পৌঁছতে পারে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নতির শীর্ষে নিয়ে যেতে বদ্ধ পরিকর। এ জন্য তিনি আগামীদিনের উন্নয়নের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দিয়েছেন। ২০৪১ সালের মধ্যেই বাংলাদেশকে তিনি উন্নত দেশে পরিণত করতে চান। আর এ জন্য তিনি দেশ থেকে দুর্নীতি নামক দানবকে চিরতরে বিদায় দিতে মাঠে নেমেছেন। আমাদেরও (মন্ত্রিপরিষদ) সে নির্দেশনাই দিয়েছেন। প্রধানমন্ত্রী দেশকে ধুয়েমুছে পরিষ্কার করতে পারলে আমরা অন্তত তাকে পানিটুকু তো এগিয়ে দিতে পারবোই।’
অনুষ্ঠানে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ বলেন, ‘সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতি সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি নির্দেশনা রয়েছে। আমাদের সেই নির্দেশনা অনুযায়ী কাজ করতে হবে।’
সমাজসেবা অধিদফতরের মহাপরিচালক গাজী মুহাম্মদ নূরুল কবীরের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জুয়েনা আজিজ ও অতিরিক্ত সচিব সুশান্ত কুমার প্রামাণিকসহ মন্ত্রণালয়ের সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।

/সিএ/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম