সংগীত পরিচালক আলাউদ্দিন আলীকে দেখতে হাসপাতালে ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:২৮আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:৩৮

সুরকার আলাউদ্দিন আলী ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর সুরকার ও সংগীত পরিচালক, অসুস্থ আলাউদ্দিন আলীকে দেখতে হাসপাতালে গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে বিএনপি মহাসচিব মহাখালীর ইউনিভার্সাল মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে আলাউদ্দিন আলীর শয্যা পাশে কিছু সময় অবস্থান করে তার চিকিৎসার খোঁজখবর নেন।
এ সময় মির্জা ফখরুলের সঙ্গে সুরকার মুনিরুজ্জামান মুনির, কণ্ঠশিল্পী মুনির খান, চিত্রনায়ক হেলাল খান, জাসাসের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন রোকন উপস্থিত ছিলেন। বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।
প্রসঙ্গত, দুই সপ্তাহ আগে শ্বাসকষ্টজনিত সমস্যায় অসুস্থ হয়ে পড়লে আলাউদ্দিন আলীকে এই হাসপাতালে ভর্তি করা হয়। তার মেয়ে সংগীতশিল্পী আলিফ আলাউদ্দিন সবার কাছে বাবার জন্য দোয়া চেয়েছেন।

আরও পড়ুন: আলাউদ্দিন আলীর পাশে প্রধানমন্ত্রী

               আইসিইউতে আলাউদ্দিন আলী

/এসটিএস/আইএ/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান