চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেননি তাবলিগ জামাতের মুরব্বিরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:৪০আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৯, ২০:০০

ধর্ম মন্ত্রণালয় ইজতেমার ইমামতি ও আখেরি মোনাজাতসহ কিছু বিষয়ে ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে দ্বিতীয় দফার বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেননি তাবলিগ জামাতের মুরব্বিরা। এ নিয়ে আবারও বৈঠক করা হবে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ।
বিশ্ব ইজতেমা উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষা, সার্বিক নিরাপত্তা, ইজতেমায় আগত বিদেশি অতিথিদের ভিসার ব্যবস্থাসহ অন্যান্য বিষয়ে রবিবার (৩ ফেব্রুয়ারি) প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে। সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত অনুষ্ঠিত এ সভায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তা ও তাবলিগ জামাতের বিবাদমান দু’গ্রুপের শীর্ষ মুরুব্বিরা অংশ নেন।
প্রথম দফার বৈঠকে আগামী ১৫, ১৬ ও ১৭ ফেব্রুয়ারি টঙ্গীর তুরাগ নদীর তীরে ঐক্যবদ্ধভাবে বিশ্ব ইজতেমার আয়োজনের সিদ্ধান্তে একমত থাকলেও ইজতেমায় কে ইমামতি করবেন, কে আখেরি মোনাজাত করবেন এবং অভ্যন্তরীণ আরও  কিছু বিষয়ে তারা একমত হতে পারেননি। ফলে দ্বিতীয় দফায় বিকালে ধর্ম প্রতিমন্ত্রীর অফিস কক্ষে ফের দু’পক্ষের শীর্ষ কয়েকজন মুরুব্বি বৈঠকে বসেন। প্রায় দু’ঘণ্টার ওই বৈঠকেও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেননি তারা।

বৈঠক শেষে ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ সাংবাদিকদের বলেন, ‘কিছু বিষয়ে এখনও মতভিন্নতা রয়েছে। সেজন্য শিগগিরই তাদের সঙ্গে আবারও বৈঠক করা হবে। ওই বৈঠকেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।’ এর আগে দুপুরে ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ সাংবাদিকদের বলেন, ‘তাবলিগ জামাতের মধ্যে দুটি বিবাদমান পক্ষ রয়েছে। উভয়পক্ষই ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিয়েছে— সবাই মিলে একসঙ্গে ইজতেমার আয়োজন করবেন। এ বিষয়ে কোনও দ্বিমত নেই। ইজতেমার অনেক খুঁটিনাটি বিষয় রয়েছে, সেগুলো কিভাবে সম্পন্ন করা যায়, কিভাবে শেষ করা যায় সে আলোচনা চলছে।’

তাবলিগ জামাতের দু’পক্ষের শীর্ষ মুরুব্বিদের মধ্যে উপস্থিত ছিলেন— মাওলানা যোবায়ের, মাওলানা ওমর ফারুক, সৈয়দ ওয়াসিফুল ইসলাম ও খান সাহাবুদ্দিন নাসিমসহ প্রমুখ।

/জেইউ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম