পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. নুরুল আমিনকে পরিকল্পনা বিভাগের সচিব হিসেবে বদলি করা হয়েছে। একই সঙ্গে অতিরিক্ত সচিব পদমর্যাদায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মেজবাহুল ইসলামকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে।
সোমবার (৪ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত দুটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। উল্লেখ্য, গত ২ ফেব্রুয়ারি পরিকল্পনা বিভাগের সিনিয়র সচিব মো. জিয়াউল ইসলাম অবসরোত্তর ছুটিতে (পিআরএল) গেছেন।








