৫টি সংসদীয় কমিটি গঠন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ফেব্রুয়ারি ২০১৯, ২০:৩২আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৯, ২০:৩৮





জাতীয় সংসদ (ছবি: সাজ্জাদ হোসেন) একাদশ জাতীয় সংসদের সংসদীয় কমিটি গঠনে পুরনোদেরই প্রাধান্য দেওয়া হচ্ছে। সংসদ সংক্রান্ত ও মন্ত্রণালয় সম্পর্কিত ৫০টি কমিটির মধ্যে সোমবার (৪ ফেব্রুয়ারি) পাঁচটি গঠন করা হয়েছে। এর তিনটিতেই দশম জাতীয় সংসদের সভাপতিকে বহাল রাখা হয়েছে। বাকি দুটির মধ্যে একটিতে পদাধিকারের কারণে পরিবর্তন এসেছে এবং অন্যটিতে সভাপতির মন্ত্রণালয়ে পরিবর্তন এসেছে।
গঠিত পাঁচ কমিটি হলো সংসদ কমিটি, আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি, পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত কমিটি, প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত কমিটি এবং ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। এর আগে রবিবার (৩ ফেব্রুয়ারি) সংসদের কার্যউপদেষ্টা কমিটি গঠন করা হয়।
সংসদ কমিটির সভাপতি হয়েছেন চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী। চিফ হুইপ এই কমিটির সভাপতি হিসেবে থাকেন। এই কমিটির অন্য সদস্যরা হলেন এ বি তাজুল ইসলাম, হুইপ ইকবালুর রহিম, ওয়ার্কার্স পার্টির ফজলে হোসেন বাদশা, জাতীয় পার্টির কাজী ফিরোজ রশীদ, হুইপ মাহাবুব আরা বেগম গিনি, আবু জাহির, নুর মোহাম্মদ, মনজুর হোসেন, আশেকুল্লাহ রফিক এবং শওকত হাচানুর রহমান রিমন। সংসদ সদস্যদের আবাসন, অফিস বরাদ্দ এবং অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিতে কাজ করে সংসদ কমিটি।
আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি হিসেবে দশম সংসদের সভাপতি আব্দুল মতিন খসরুকেই নির্বাচন করা হয়েছে। এই কমিটির অন্য সদস্যরা হলেন আইনমন্ত্রী আনিসুল হক, সাহারা খাতুন, শামসুল হক টুকু, আব্দুল মজিদ খান, শহীদুজ্জামান সরকার, শেখ ফজলে নূর তাপস এবং জাতীয় পার্টির শামীম হায়দার পাটোয়ারী।
পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি আবুল কালাম আজাদ। তিনি দশম সংসদেও এই কমিটির সভাপতি ছিলেন। এই কমিটির সদস্যরা হলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, রফিকুল ইসলাম, সাবের হোসেন চৌধুরী, হাফিজ আহম্মেদ মজুমদার, বীরেন শিকদার, মোরশেদ আলম, বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এবং মনজুর হোসেন।
প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি হয়েছেন সাবেক সেনা কর্মকর্তা ও দশম সংসেদের সভাপতি সুবিদ আলী ভূইয়া। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রীও এই কমিটির সদস্য। অন্য সদস্যরা হলেন শেখ হেলাল উদ্দিন, ফারুক খান, ইলিয়াস উদ্দিন মোল্লাহ, মোতাহার হোসেন, নাজমুল হাসান, মো. নাসিরুদ্দিন এবং মহিবুর রহমান।
ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি হয়েছেন মকবুল হোসেন। এই সংসদ সদস্য দশম সংসদেও কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ছিলেন। এই কমিটির অন্য সদস্যরা হলেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ, মনোরঞ্জন শীল গোপাল, হাবিবুর রহমান, শাজাহান মিয়া, একাব্বর হোসেন, আনোয়ারুল আজিম আনার, মোসলেম উদ্দিন এবং নেসার আহমেদ।
সংসদীয় কমিটি ১০ সদস্যের হয়ে থাকে। কোনও কমিটি এর চেয়ে কম সদস্য নিয়ে গঠন করা হলে সাধারণত পরে তা পুনর্গঠন করা হয়।

/ইএইচএস/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম