ভুটানকে সৈয়দপুর বিমানবন্দর ব্যবহারের পরামর্শ বাণিজ্যমন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ফেব্রুয়ারি ২০১৯, ২০:৫৮আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৯, ২১:০০

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি (ছবি: ফোকাস বাংলা) বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, যাতায়াতের জন্য ভুটান বাংলাদেশের সৈয়দপুর বিমানবন্দর ব্যবহার করলে উভয় দেশ উপকৃত হবে। এতে বাণিজ্য ও পর্যটন ক্ষেত্রে অনেক সুফল পাওয়া যাবে। এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া দরকার।
তিনি বলেন, ভুটান বাংলাদেশের বন্ধু রাষ্ট্র। দেশটি বাংলাদেশের স্বাধীনতাকে প্রথম স্বীকৃতি দিয়েছে, এজন্য বাংলাদেশ কৃতজ্ঞ। সোমবার (৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে তার কার্যালয়ে ঢাকায় নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত সোনাম রাবি’র সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি। বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ ও ভুটানের মধ্যে বাণিজ্য বৃদ্ধির সুযোগ রয়েছে। এ সুযোগকে কাজে লাগাতে হবে।
তিনি বলেন, বাংলাদেশ ভুটানের তৈরি খাবার, তৈরি পোশাক, ওষুধসহ বিভিন্ন পণ্য রফতানি করে আসছে। তবে বিপুল পরিমাণ নির্মাণসামগ্রী আমদানি করে বাংলাদেশ। এ কারণে ভুটানে রফতানির চেয়ে বাংলাদেশের আমদানি বেশি। ২০১৭-২০১৮ অর্থবছর বাংলাদেশ ভুটানে রফতানি করেছে ৪ দশমিক ৪ মিলিয়ন মার্কিন ডলার, একই সময়ে আমদানি করেছে ৩২ দশমিক ২৮ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য।
এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (এফটিএ) মো. শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

/এসআই/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম