রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ান আরও বেশি সম্পৃক্ত হবে

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৫ ফেব্রুয়ারি ২০১৯, ০৮:৪৮আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:০১

প্রধানমন্ত্রী সঙ্গে সাক্ষাৎ করেছেন ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সংগঠন (আসিয়ান) বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের প্রত্যাবাসনে আরও বেশি সম্পৃক্ত হবে বলে মন্তব্য করেছেন ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেতনো এল পি মারসুদি। সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সংসদ ভবনের কার্যালয়ে শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে একথা বলেন তিনি।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের একথা জানিয়েছেন।
ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের প্রত্যাবাসনের জন্য নির্মিত অবকাঠামো দেখতে আসিয়ানের দু’টি টিম রাখাইন রাজ্য সফর করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, রোহিঙ্গাদের পাশাপাশি মিয়ানমার থেকে অন্য সম্প্রদায়ের লোকজনও বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছে। চীন, ভারত ও জাপান রোহিঙ্গাদের জন্য বাড়ি-ঘর তৈরি করছে।
ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে ব্যাপক আর্থ-সামাজিক উন্নয়ন ও নারী ক্ষমতায়নের ভূয়সী প্রশংসা করেন।
বাংলাদেশে নারী ক্ষমতায়ন প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, প্রশাসন, বিচার বিভাগ, শিক্ষা, ক্রীড়া এবং সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীগুলোসহ সব ক্ষেত্রে দেশের নারীরা বর্তমানে উচ্চ পদে রয়েছেন।
প্রধানমন্ত্রী ও ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী দু’জনেই দু’দেশের মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন। বৈঠকের শুরুতে রেতনো চতুর্থবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় শেখ হাসিনাকে অভিনন্দন জানান।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান ও ঢাকায় ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত রিনা প্রিতিয়াসমিয়ারসি সোয়েমারনো এসময় উপস্থিত ছিলেন। খবর বাসস।

 

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান