সংসদকে পররাষ্ট্রমন্ত্রী

৫ বছরে বিদেশি বিনিয়োগ এসেছে এক লাখ ১৬ হাজার কোটি টাকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ফেব্রুয়ারি ২০১৯, ২০:১৯আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৯, ২০:২৩

জাতীয় সংসদ (ফাইল ছবি)

গত পাঁচ অর্থবছরে (২০১৩-১৮) বাংলাদেশে বিদেশি বিনিয়োগ এসেছে এক লাখ ১৫ হাজার ৯৪৪ কোটি ৫১ লাখ ৭৮ হাজার টাকা (২৮৫৫৫.৫৩ মিলিয়ন ডলার)। বিশ্বের ৪৫টি দেশ এই বিনিয়োগ করেছে।

সরকার দলের সদস্য ইসরাফিল আলমের এক প্রশ্নের জবাবে বুধবার (৬ ফেব্রুয়ারি) জাতীয় সংসদকে এই তথ্য দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। স্পিকারের ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর অনুষ্ঠিত হয়। পররাষ্ট্রমন্ত্রীর অনুপস্থিতিতে  তার হয়ে সংসদ সদস্যদের প্রশ্নের জবাব দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

পররাষ্ট্রমন্ত্রীর প্রদত্ত তথ্য অনুযায়ী, বিনিয়োগকারী দেশগুলো হলো, চীন ৮ হাজার ১০৭ দশমিক ৩৩ মিলিয়ন ডলার, সংযুক্ত আরব আমিরাত ৭ হাজার ৮৩৬ দশমিক ২৯ মিলিয়ন ডলার, সিঙ্গাপুর ২ হাজার ২৬১ দশমিক ৭৬ মিলিয়ন ডলার, সৌদি আরব ২ হাজার ৪৬১ দশমিক ৯৮ মিলিয়ন ডলার, নেদারল্যান্ডস ১ হাজার ৭৭৪ দশমিক ৬৪ মিলিয়ন ডলার, যুক্তরাজ্য ১ হাজার ৯৬২ দশমিক ৫৩ মিলিয়ন ডলার, ভারত ৯৭৬ দশমিক ৯৫ মিলিয়ন মার্কিন ডলার ও যুক্তরাষ্ট্র ১ হাজার ২১৯ দশমিক ২০ মিলিয়ন মার্কিন ডলার।

এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সরকার আন্তর্জাতিক সংস্থার পাশাপাশি বহুজাতিক কোম্পানিগুলোর সঙ্গে সম্পর্ক বজায় রেখে বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণের ওপর গুরুত্ব আরোপ করছে। নতুন নতুন দেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সংক্রান্ত চুক্তি সই হচ্ছে। ২০২৩ সালের মধ্যে বার্ষিক প্রবৃদ্ধির হার শতকরা ১০ ভাগে উন্নীত করার লক্ষ্যে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ, বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ ও পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষ কাজ করে যাচ্ছে। 

মীর মোস্তাক আহমেদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, পলাতক আসামি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যন তারেক রহমানকে যুক্তরাজ্য থেকে দেশে ফিরিয়ে আনার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে আদালতের রায় কার্যকর করার বিষয়ে তিনি আশাবাদী। পররাষ্ট্রমন্ত্রী বলেন, তারেক রহমানের বহিঃসমর্পণ ত্বরান্বিত করতে সর্বাত্মক কূটনৈতিক প্রচেষ্টা চলমান রয়েছে।

ওয়ারেসাত হোসেন বেলালের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, পুলিশের সাংগঠনিক কাঠামো সংস্কারের জন্য জনবল বাড়ানোর বিষয়টি প্রক্রিয়াধীন আছে। ইতোমধ্যে গত ২০ জানুয়ারি প্রধানমন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিদর্শন করে আগামী ৫ বছরে পুলিশের জনবল পর্যায়ক্রমে আরও ৫০ হাজার বাড়ানোর বিষয়ে মত দিয়েছেন।

দিদারুল আলমের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে কারাবন্দীদের আত্মীয়–স্বজনের সঙ্গে টেলিফোনে কথা বলার পাইলট প্রকল্প টাঙ্গাইলের জেলা কারাগারে চালু করা হয়েছে। টেলিফোনে কথা বলার সুযোগ দেশের অন্যান্য কারাগারে চালুর জন্য কারাগারগুলোতে প্রিজন লিংক স্থাপন শিরোনামে একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। কারাবন্দিদের কথোপকথন নীতিমালার ভিত্তিতে মনিটরিং করা হবে, রেকর্ড করা হবে। তবে  জঙ্গি, টপটেরর ও বিভিন্ন আলোচিত মামলার বন্দিদের এই সুবিধার বাইরে রাখা হবে।

সরকারি দলের সদস্য এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন,২০১৮ সালে এক লাখ ২০ হজার ৯১৭ টি মাদক মামলা হয়েছে। এসব মামলায় এক লাখ ৬২ হাজার ৮৭৬ জনকে আসামি করা হয়েছে। ৬ কোটি ৯১ লাখ ২৯ হাজার ৩২৮টি ইয়াবা, ৪৪৯ কেজি হিরোইন, ৬০ হাজার ৩৪২ কেজি গাঁজা এবং ৭ লাখ ১৮ হাজার ৩৫৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।

/ইএইচএস/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম