শহীদ মিনারে বিএনসিসি’র ৫০০ সদস্য দায়িত্ব পালন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:১৫আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:৩০

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

যথাযোগ্য মর্যাদায় ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালনের সময় আইনশৃঙ্খলা রক্ষায় শহীদ মিনারে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) ৫০০ সদস্য দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, ‘দিবসটি উপলক্ষে নিরাপত্তা রক্ষায় পুলিশের পাশাপাশি র‌্যাব দায়িত্ব পালন করবে। স্ট্যান্ডবাই থাকবে বিজিবি ও আনসার। প্রয়োজনে তাদেরও মুভ করানো হবে।’

বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানরা উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দিবসটি উপলক্ষে শহীদ মিনার এলাকা ভাসমান দোকান ও হকারমুক্ত থাকবে। এদিন ঢাকা শহরে চলাচলের জন্য একটি রোডম্যাপ তৈরি করবে সরকার। সেটি মিডিয়ার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।’ এছাড়া, পুরো এলাকাটি সিসিটিভি ক্যামেরার আওতায় থাকবে বলেও জানান তিনি।
আসাদুজ্জামান খান বলেন, ‘আগামী ১০ ফেব্রুয়ারি ঢাবির জগন্নাথ হল ক্যাম্পাসে সরস্বতী পূজা পালন করা হবে। দিবসটি উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের অনুরোধে সাদা পোশাকধারী গোয়েন্দা পুলিশও সেখানে উপস্থিত থাকবে।’

আসাদুজ্জামান খান বলেন, ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রতিবছরই বিদেশি কূটনীতিক ও অতিথিরা শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসেন। বরাবরের মতো এবারও তাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখা হয়েছে।’
এছাড়া, শহীদ মিনার এলাকায় পর্যাপ্ত খাবার পানি ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থাও থাকবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, ‘শুধু ঢাকা শহরই নয়, পুরো দেশজুড়ে সাধারণ মানুষ যেন শান্তিতে দিবসটি পালন করতে পারে, সেজন্য সব জায়গায় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

/এসআই/জেইউ/এআর/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম