দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচনের তফসিল, ভোট ১৮ মার্চ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:২৯আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:৩১

ইসি সচিব হেলালুদ্দীন আহমদ

দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই ধাপে আগামী ১৮ মার্চ ১২৯টি উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ইসি সচিব হেলালুদ্দীন আহমদ আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তফসিল ঘোষণা করেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বিতীয় ধাপের মনোনয়ন দাখিলের শেষ সময় ১৮ ফেব্রুয়ারি, যাচাই-বাছাই ২০ ফেব্রুয়ারি, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৭ ফেব্রুয়ারি এবং ভোট গ্রহণ ১৮ মার্চ।
এপর্যায়ে ৫টি বিভাগের ১৭টি জেলার মোট ১২৯টি উপজেলায় ভোট অনুষ্ঠিত হবে।

ইভিএম ব্যবহার করা হবে কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, ‘ইভিএম ব্যবহারের নীতিমালা করে ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সেখান থেকে ভেটিং হয়ে আসলে কমিশনে সভা করে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে প্রথম পর্যায়ে উপজেলা নির্বাচনে ইভিএম ব্যবহার করা হবে না।’

/ইএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক