শেখ হাসিনা সরকারে থাক‌লে শিক্ষকদের দাবি পূরণ হবেই: গণশিক্ষা প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ফেব্রুয়ারি ২০১৯, ২০:২৪আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৯, ২০:৩২

সংবর্ধনা স্মারক নিচ্ছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন

আওয়ামী লীগ সরকার ছাড়া আর কেউ আলাদাভাবে শিক্ষক‌দের কথা ভাবে না বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক‌দের উদ্দেশে তিনি বলেন, ‘শেখ হাসিনা যদি সরকারে থাকেন, আপনাদের দাবি পূরণ হবেই। শেখ হাসিনা যদি বেঁচে থা‌কেন, আপনাদের যত দাবি, তা নিয়ে চিন্তা করতে হবে না। কারণ, তি‌নি শিক্ষক‌দের কথা বলেন, দেশের কথা ব‌লেন, মানুষের কথা ব‌লেন।’

বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে তাকে দেওয়া প্রাথমিক শিক্ষক সমিতির সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জাকির হোসেন বলেন, ‘প্রাথমিক শিক্ষকদের প্রথম সরকারিকরণ করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এর ৪০ বছর পরে তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবার শিক্ষকদের সরকারিকরণ করেন। দেশের মাটিতে আর কি কোনও সরকার আসেনি? এসেছে। তারা কি আপনাদের কথা ভেবেছে? ভাবিনি। আপনাদের কথা সবচেয়ে বেশি ভেবেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি এখনও আপনাদের কথা ভাবেন, কীভাবে আপনারা ভালো থাকবেন।’

তিনি আরও বলেন, ‘আপনাদের যেসব দাবি আছে, সেগুলো পূরণের জন্য সচিবালয়ে আমরা আলাপ-আলোচনা করছি, সমাধানের কথা চলছে।’

তিনি বলেন, ‘প্রধান শিক্ষকেরা প্রতিদিন শিক্ষা অফিসে কাগজপত্র নিয়ে দৌড়াদৌড়ি করেন। এই কষ্ট লাঘবের জন্য আমরা একটা ব্যবস্থা করতে চাই, প্রত্যেক স্কুলে অফিস সহকারী দিতে চাই। আর সে কার্যক্রমও শুরু হচ্ছে।’

শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, ‘অভিযোগ আছে, আপনারা সময়মতো স্কুলে যান না, প্রক্সি শিক্ষক দিয়ে ক্লাস নেন। এগুলো বন্ধ করতে হবে। প্রকৃত শিক্ষক যদি না হন, তবে মর্যাদা পাবেন না।’

প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আতিকুর রহমান আতিকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন– নৌপরিবহন প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক ডক্টর এ এফ এম মনজুর কাদির, বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ মো. আব্দুর রশিদ প্রমুখ।

 

/এইচএন/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম