মুক্তিযুদ্ধের চেতনায় কাজ করুন, তথ্য অফিসারদের হাছান মাহমুদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ফেব্রুয়ারি ২০১৯, ২০:৪৪আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৯, ২০:৫৪

বক্তব্য রাখছেন হাছান মাহমুদ (ছবি– সংগৃহীত)

মুক্তিযুদ্ধের চেতনায় দেশগড়ার ব্রত নিয়ে কাজ করতে জেলা তথ্য অফিসারদের নির্দেশ দিয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) রাজধানীর কাকরাইলে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটে তথ্য মন্ত্রণালয়ের অধীন গণযোগাযোগ অধিদফতর আয়োজিত ‘নাগরিক সেবায় উদ্ভাবন সক্ষমতা বৃদ্ধিতে ৬৪ জেলা তথ্য অফিসারদের কর্মশালা’র উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশ দেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘জাতীয় উন্নতিতে গণযোগাযোগ অধিদফতরের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সততা, নৈতিকতা ও মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে পরিবেশ সংরক্ষণ ও পরিচ্ছন্নতা চর্চা করতে হবে। পাশাপাশি মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ রোধকল্পে জনসচেতনতা গড়ে তুলতে হবে। এ ছাড়া, জেলা তথ্য অফিসারদের দায়িত্ব হলো প্রধানমন্ত্রীর ১০ বিশেষ উদ্যোগসহ সরকারের উন্নয়ন কর্মকাণ্ডকে জনগণের কাছে তুলে ধরা।’

হাছান মাহমুদ বলেন, ‘উন্নয়নের জন্য স্বপ্ন প্রয়োজন। শুধু ব্যক্তি নয়, রাষ্ট্রের জন্যও তা প্রযোজ্য। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার স্বপ্ন দেখেছিলেন ও তা বাস্তবায়ন করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নত জাতি গঠনের স্বপ্ন দেখেছেন এবং রূপকল্প ২০২১ ও ২০৪১ এর মাধ্যমে তা বাস্তবায়ন করছেন।’

উন্নত জাতি গঠনের এ কাজে শামিল হতে শুধু চাকরির জন্য চাকরি নয়, দায়িত্ববোধের সঙ্গে নিবেদিত প্রাণ হয়ে কাজ করতে জেলা তথ্য অফিসারদের নির্দেশ দেন তথ্যমন্ত্রী।

গণযোগাযোগ অধিদফতরের মহাপরিচালক মো. জাকির হোসেনের সভাপতিত্বে তথ্যসচিব আবদুল মালেক বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। তিনি জেলা তথ্য অফিসারদের উদ্ভাবনী সক্ষমতা বৃদ্ধি ও নিষ্ঠার সঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

কর্মশালায় আরও অংশ নেন– তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ আজহারুল হক, একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পের পরিচালক মোস্তাফিজুর রহমান প্রমুখ।

/এসআই/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম