প্রধানমন্ত্রীর নামে ৭৫২ ভুয়া ফেসবুক আইডি বন্ধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ফেব্রুয়ারি ২০১৯, ২১:০২আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৯, ২১:১৩

প্রধানমন্ত্রীর নামে ৭৫২ ভুয়া ফেসবুক আইডি বন্ধ সরকারের ভাবমূর্তি নষ্ট করার অভিযোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে ৭৫২টি ফেসবুক আইডি ও পেজসহ এক হাজার ৩৩২টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার (এনটিএমসি)। এ প্রক্রিয়া অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এনটিএমসি পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জিয়াউল আহসান বাংলা ট্রিবিউনকে বলেন, সংঘবদ্ধ একটি মহল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিভিন্ন গুজব সৃষ্টি ও অপপ্রচারের মাধ্যমে সরকারের ভাবমূর্তি নষ্ট করতে সক্রিয় হয়ে উঠেছে। জনমনে বিভ্রান্তি ছড়াতে এবং ব্যক্তিগত সুবিধা হাসিলের উদ্দেশ্যে দুষ্কৃতিকারীরা বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি ও সংস্থার নামে ভুয়া ফেসবুক আইডি ও পেজ খুলে অপপ্রচার চালিয়ে আসছিল। এমন কি প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যদের নামে ভুয়া ফেসবুক আইডি ও পেজ খুলে মিথ্যা ও মানহানিকর প্রপাগান্ডা ছড়িয়ে দেশে-বিদেশে সরকারের সুনাম ক্ষুণ্নের অপচেষ্টায় লিপ্ত ছিল।’
ব্রিগেডিয়ার জেনারেল জিয়াউল আহসান আরও বলেন, ‘ফেসবুকে গুজব ও অপপ্রচার রোধে এনটিএমসি অনুমোদনবিহীন ভুয়া পেজ ও আইডি বন্ধের উদ্যোগ নেয়। এক্ষেত্রে এনটিএমসি ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে গত ২৭ জানুয়ারি পর্যন্ত প্রধানমন্ত্রীর নামে পরিচালিত ৭৫২টি ফেসবুক আইডিসহ এক হাজার ৩৩২টি ভুয়া ফেসবুক আইডি বন্ধ করেছে।’
তিনি আরও বলেন, ‘এনটিএমসির উদ্যোগে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিসহ নির্বাচন কমিশন, সেনাবাহিনী এবং নৌবাহিনীর নামে ফেসবুকে পরিচালিত অনুমোদনবিহীন ২৮৮টি পেজ, ২৮টি গ্রুপ এবং ৭১টি প্রপাগান্ডামূলক পোস্ট বন্ধ করে দেওয়া হয়েছে, যা সরকারের ভাবমূর্তি রক্ষায় এবং দেশে বিশৃঙ্খলা সৃষ্টি প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

আরও পড়ুন:   ফেসবুকে শেখ হাসিনা, শেখ রেহানা ও পুতুলের নামে কোনও পেজ নেই

                 সেনাপ্রধানের ফেসবুকে কোনও অ্যাকাউন্ট নেই

            প্রধানমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে প্রতারণা, গ্রেফতার ৫

           

/জেইউ/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম