সামুদ্রিক মাছ ধরায় সহায়তা দেবে সরকার

শেখ শাহরিয়ার জামান
০৮ ফেব্রুয়ারি ২০১৯, ০৭:৪৫আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:৪৯



বঙ্গোপসাগরে বাংলাদেশি জেলেদের মাছ ধরতে যাওয়ার প্রস্তুতি (ছবি: রয়টার্স)

সামুদ্রিক মাছ আহরণ খাতকে সহায়তা দেওয়ার পরিকল্পনা করছে সরকার। বিশেষজ্ঞরা বলছেন, কার্যকর পরিকল্পনা ও নীতির অভাবে এই প্রতিশ্রুতিশীল খাতটি পিছিয়ে রয়েছে।

প্রতিবছর বঙ্গোপসাগরে প্রায় ১০ লাখ টন মাছ ধরা হয়। এরমধ্যে বাংলাদেশি জেলেরা ধরেন প্রায় ১০ শতাংশ। প্রায় ১০ লাখ পরিবার এই খাতের ওপর নির্ভরশীল। তাদের মধ্যে প্রায় সাত লাখ জেলে পরিবার। কিন্তু বেশিরভাগ জেলে নৌকার মালিক নন। তারা দাদন ব্যবসার খপ্পরে পড়ে মাছ ধরার আগে কম দামে সেগুলো বেচে দিতে বাধ্য হন।

জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের সচিব মোহাম্মাদ খোরশেদ আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রধানমন্ত্রী আমাদের পরিষ্কার নির্দেশনা দিয়েছেন অধিক পরিমাণে সমুদ্রসম্পদ আহরণের জন্য এবং মাছ ধরা একটি খাত, যেখানে অনেক মানুষ জড়িত আছেন। এখানে পরিবর্তন আনা সম্ভব। এই খাতকে বড় করতে হলে ওই জেলেদের সহায়তা দিতে হবে।’

তিনি বলেন, ‘আমরা একটি পাইলট প্রকল্পের কথা চিন্তা করছি। যার মাধ্যমে ওই জেলেদের সমবায় বা অন্য মাধ্যমে আধুনিক ট্রলার সরবরাহ করা হবে, যাতে তারা দাদন ব্যবসা থেকে মুক্ত হতে পারেন।’

তার মতে, বাংলাদেশে প্রায় ৭০,০০০ কাঠের নৌকা আছে এবং প্রায় ৫,০০০ ট্রলার আছে, যেগুলো শুধু অগভীর পানিতে মাছ ধরে। কিন্তু আমাদের গভীর সমুদ্রে যেতে হবে। কারণ, বেশিরভাগ বড় মাছ গভীর পানিতে থাকে।

খোরশেদ আলম বলেন, ‘অধিক মাছ আহরণও আরেকটি সমস্যা, যে বিষয়ে আমাদের জেলেদের সচেতন করতে হবে।’
তিনি বলেন, ‘জেলেরা মাছ ধরার সময় ছোট মাছ পাওয়ার পরে বড় মাছ পেলে ছোট মাছগুলো ফেলে দেয়, যা একটি বড় অপচয়।’
উপকূলে মাছ নামানোর সরকারি ঘাট তৈরি করা দরকার বলে মনে করেন খোরশেদ আলম। তার মতে, এতে বোঝা যাবে কোন ধরনের কী পরিমাণ মাছ ধরা পড়লো জেলেদের জালে।
খোরশেদ আলম বলেন, ‘টেকসই উপায়ে সর্বোচ্চ পরিমাণ মাছ ধরার জন্য কোন প্রজাতির মাছ কী পরিমাণ আছে, সেটি জানা আমাদের জন্য জরুরি।’

/এইচআই/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম