মার্চ থেকে দক্ষিণ আফ্রিকার ভিসা হবে দিল্লিতে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:১৬আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:১৯

দক্ষিণ আফ্রিকা

আগামী ১ মার্চ থেকে কলম্বোতে অবস্থিত দক্ষিণ আফ্রিকার দূতাবাস বাংলাদেশিদের কোনও ভিসা আবেদন গ্রহণ করবে না। দক্ষিণ আফ্রিকা সিদ্ধান্ত নিয়েছে, কলম্বোর বদলে দিল্লিতে অবস্থিত তাদের দূতাবাসে ভিসা আবেদন প্রসেসিং করা হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা শুক্রবার (৮ ফেব্রুয়ারি) বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এই সিদ্ধান্তের বিষয়টি আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘তারা কেন এই সিদ্ধান্ত নিলো— আনুষ্ঠানিকভাবে সেটি  আমাদেরকে জানায়নি। তবে অনানুষ্ঠানিকভাবে আমাদেরকে বলেছে, তারা কিছু অব্যবস্থাপনা এবং ভিসা আবেদনের সঙ্গে জাল কাগজপত্র পেয়েছেন।’

বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ১০০ মিলিয়ন ডলারের বেশি। দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ দূতাবাসের তথ্য অনুযায়ী, ২০১২-১৩ অর্থবছরে মোট বাণিজ্য ছিল ১১০ মিলিয়ন ডলার এবং এরমধ্যে বাংলাদেশে থেকে রফতানি হয়েছে ৪০ মিলিয়ন ডলার। দক্ষিণ আফ্রিকায় বর্তমানে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি অবস্থান করছেন।

উল্লেখ্য, এর আগে যুক্তরাজ্যসহ কয়েকটি দেশ তাদের ভিসা প্রক্রিয়ার কাজ ঢাকা থেকে দিল্লিসহ অন্যান্য দেশে সরিয়ে নিয়েছে।

/এসএসজেড/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম