নবম সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তরের প্রথম ও দ্বিতীয় খণ্ড প্রকাশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:১৪আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:২৭

নবম সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তরের প্রথম ও দ্বিতীয় খণ্ড প্রকাশ সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া প্রশ্নোত্তরের সংকলন ‘নবম জাতীয় সংসদ : প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তরের প্রথম ও দ্বিতীয় খণ্ড’ প্রকাশিত হয়েছে। একুশের বইমেলায় সংকলনটি পাওয়া যাচ্ছে।
বৃহস্পতিবার সংসদ ভবন কার্যালয়ে প্রধানমন্ত্রীর হাতে সংকলনের খণ্ড দু’টি তুলে দেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এবং প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার  নজরুল ইসলাম।
মোট ১১ খণ্ডে নবম জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তরসমূহ প্রকাশ করা হচ্ছে। সংসদীয় গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্যে শেখ হাসিনাই সর্বপ্রথম বাংলাদেশের সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব চালু করেন।
এই সংকলনগুলোয় পাঠকরা প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা শেখ হাসিনার সংসদ কার্যক্রমে গভীর প্রজ্ঞা, দেশ গড়ার প্রত্যয় এবং ইচ্ছাশক্তির পরিচয় পাবেন। পাশাপাশি বাংলাদেশ সরকারের মন্ত্রণালয় ও বিভাগসমূহের আওতায় দেশের বিভিন্ন খাতে সম্পাদিত ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে ধারণা পাবে।
সংকলনটির প্রধান সম্পাদক ইহসানুল করিম। এটি গ্রন্থনা ও সম্পাদনা করেছেন  নজরুল ইসলাম। আর সহযোগতিায় ছিলেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব ইমরুল কায়েস। চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতরের সদ্য সাবেক মহাপরিচালক ইসতাক হোসেন প্রকাশনার কাজ তত্ত্বাবধান করেন।
নবম জাতীয় সংসদ : প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর সংকলনটি প্রকাশ করেছে গৌরব প্রকাশন। খবর বাসস।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম