ক্ষমতা বিকেন্দ্রীকরণের মাধ্যমে স্থানীয় সরকারকে শক্তিশালী করা হবে: প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ফেব্রুয়ারি ২০১৯, ১২:০০আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:৪৯

মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্দেশে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী  (ছবি- ফোকাস বাংলা) প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ক্ষমতা বিকেন্দ্রীকরণের মাধ্যমে স্থানীয় সরকারকে আরও শক্তিশালী করা হবে। আগামীতে জেলাভিত্তিক ধারণা নিয়ে মূল বাজেট প্রণয়ন করা হবে।

রবিবার (১০ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় পরিদর্শনে গিয়ে দেশের উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি।
দেশের উন্নয়নে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের আরও বেশি শ্রম দেওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রণালয়ের সব কাজ পরিকল্পিতভাবে করার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। তিনি উপজেলাভিত্তিক মাস্টারপ্ল্যান তৈরির নির্দেশনা দিয়ে তা দ্রুত বাস্তবায়ন করার তাগিদ দেন। পাশাপাশি সুপেয় পানির নিশ্চয়তা, স্যানিটেশন, রাস্তার উন্নয়ন, জনস্বাস্থ্য নিশ্চিত করার ওপর জোর দেন।
বক্তব্যের শুরুতে প্রধানমন্ত্রী বলেন, ‘সংবিধান লঙ্ঘনকারীদের কারণে দেশ বারবার পিছিয়ে গেছে। তারা ক্ষমতায় এসে দেশের উন্নয়ন বাদ দিয়ে নিজেদের উন্নয়ন নিয়ে ব্যস্ত ছিল। জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ না করে তারা নিজেদের ভাগ্য পরিবর্তন করেছেন। নিজেরা সম্পদের পাহাড় গড়েছেন। দীর্ঘদিন পর আওয়ামী লীগ সরকারে এসে জনগণের জন্য কাজ শুরু করে। উন্নয়নের জন্য সঠিক পরিকল্পনা প্রণয়ন করে। আর সে কারণেই আজ দেশ এগিয়ে গেছে।’ প্রধানমন্ত্রী বলেন, ‘বিশ্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল।’ দেশকে একটি উন্নত-সমৃদ্ধিশালী বাংলাদেশে পরিণত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে সরকারি কর্মকর্তাদের নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান সরকারপ্রধান ।

/এমএইচবি/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের