ধর্ম যার যার উৎসব সবার: প্রধান বিচারপতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:২৩আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:৪৫

সরস্বতী পূজায় প্রধান বিচারপতি

ধর্ম যার যার উৎসব সবার বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। রবিবার (১০ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে সরস্বতী পূজা উপলক্ষে আয়োজিত বাণী অর্চনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
সৈয়দ মাহমুদ হোসেন বলেন, ‘ধর্ম যার যার উৎসব সবার। সুপ্রিম কোর্ট বারে এ অনুষ্ঠান অনেক আগে থেকেই পালন হয়ে আসছে। আমি প্রায় প্রত্যেকবারই এসেছি। ভবিষ্যতেও আসবো। সবার মঙ্গল কামনা করি।’
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, ‘আজ সবাই এই আনন্দে মেতে উঠুক। যে যে ধর্ম পালন করি না কেন এই উৎসবে সবাই সংযুক্ত হয়ে একাকার হয়ে যাই।’

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন বলেন, ‘সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি সবসময় ধর্মীয় গোড়ামির ঊর্ধ্বে থাকে। আমরা মনে করি এই বাংলাদেশ সবার। তাই এই দিনটিকে আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে পালন করে থাকি।’
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘আমরা চাই সুপ্রিম কোর্ট সব চিন্তার উৎস হোক। সব ধর্মের অচার-অনুষ্ঠানই এখানে পালন করা হয়। আমাদের চিন্তার স্বাধীনতা, ধর্মের স্বাধীনতা এখানে লালন করা হয়।’

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি বাণী অর্চনা উদযাপন পরিষদের আহ্বায়ক ষষ্ঠী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিচারপতি ভবানী প্রসাদ সিংহ, বিচারপতি এম. ইনায়েতুর রহিম, বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর, বিচারপতি শশাংক শেখর সরকারসহ অনেকে।

/বিআই/এসটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম