রোহিঙ্গাদের ঠেঙার চরে না পাঠানোর দাবি বাদলের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ফেব্রুয়ারি ২০১৯, ২০:০৯আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৯, ২০:১৩



মঈন উদ্দিন খান বাদল (সংগৃহীত ছবি)
রোহিঙ্গাদের ঠেঙার চরে স্থানান্তর না করার দাবি জানিয়েছেন আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য মঈন উদ্দিন খান বাদল। রবিবার (১০ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি জানান।
অন্যদিকে জাতীয় পার্টির সংসদ সদস্য রুস্তম আলী রোহিঙ্গা সংকট নিরসনে সংসদ সদস্যেদের সমন্বয়ে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব করেছেন।
সরকারের দৃষ্টি আকর্ষণ করে আওয়ামী লীগ থেকে নির্বাচিত সংসদ সদস্য ও বাংলাদেশ জাসদের কার্যকরী সভাপতি মঈন উদ্দিন খান বাদল বলেন, “রোহিঙ্গাদের দয়া করে ঢুকাবেন না। ঠেঙার চর বা অন্য কোথাও তাদের স্থায়ী জায়গা দিতে পারেন না। এটা করা হলে বার্মিজরা আমাদের বলবে, ‘আপনাদের লোক আপনারা নিয়ে গেছেন।’ যা তারা ইতোমধ্যে বলতে শুরু করেছেন।”
তিনি বলেন, ‘মিয়ানমার বিশ্বে একটি আনট্রাস্ট সরকার। বিশ্বে খোচাখুচির খেলায় তারা পারদর্শী। ৫০ বছর ধরে তাদের দেশে গণ্ডগোল জিইয়ে রয়েছে।’ রোহিঙ্গা সমস্যা সমাধানে ভারত ও চীনের পাশাপাশি যুক্তরাষ্ট্রকে যুক্ত করা দরকার বলেও মন্তব্য করেন বাদল।
জাতীয় পার্টির সংসদ সদস্য রুস্তম আলী ফরাজী বলেন, ‘গত ১৫ নভেম্বরে ফেরত নেওয়ার কথা থাকলেও কোনও সাড়া-শব্দ নেই, বরং এখনও আসছে। ভারত থেকে দেড় হাজার রোহিঙ্গা ইতোমধ্যে এসেছে। সৌদি আরব থেকেও আসার উপক্রম হয়েছে। আমরা আগে যেভাবে তৎপর ছিলাম, এখন মনে হচ্ছে তা কিছুটা কম। তৎপরতা বাড়ানো উচিত। এই প্রক্রিয়ার সঙ্গে ভারত, চীন, সৌদি আরব ও জাতিসংঘকে সম্পৃক্ত করা উচিত।’
রোহিঙ্গা ইস্যুতে সরকারকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘রোহিঙ্গাদের ফেরত পাঠাতে এখনই আওয়াজ না তুললে বিষফোঁড়ার মতো রূপ নেবে। কখন কী দাবি করে বসে বলা যায় না!’
ফরাজী এ সময় কার্য়প্রণালী বিধির ২৬৬ বিধি অনুসারে সংসদ সদস্যদের সমন্বয়ে বিশেষ কমিটি গঠন করার প্রস্তাব করেন। এ বিষয়ে তিনি লিখিত নোটিশ দিতেও রাজি আছেন বলে জানান।
পরে সংসদে সভাপতির দায়িত্বে থাকা ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া বলেন, ‘নোটিশ দিলে খুবই ইফেক্টিভ হবে। না হলে এভাবে আলোচনা হবে অর্থহীন। নোটিশ দেওয়া হলে তা বিবেচনায় আনার চেষ্টা হবে।’

 

/ইএইচএস/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম