দেশে দৈনিক পত্রিকার সংখ্যা ১ হাজার ২৪৮টি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ফেব্রুয়ারি ২০১৯, ২০:২৮আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৯, ২০:২৯

জাতীয় সংসদ

দেশে বর্তমানে দৈনিক পত্রিকার সংখ্যা ১ হাজার ২৪৮টি। সোমবার (১১ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে ভোলা-৩ আসনের নুরুন্নবী চৌধুরীর প্রশ্নের জবাবে এ তথ্য জানান তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

হাছান মাহমুদ জানান, বর্তমানে সারা দেশে দৈনিক পত্রিকার সংখ্যা এক হাজার ২৪৮টি। এর মধ্যে ঢাকা থেকে প্রকাশিত ৫০২টি ও আঞ্চলিক ৭৪৬টি। সারাদেশে সাপ্তাহিক পত্রিকা এক হাজার ১৯২টি, মাসিক ৪১৪টি ও অন্যান্য ৪১টি। এছাড়া দুই হাজার ২১৭টি অনলাইন মিডিয়া রয়েছে। যার মধ্যে অনলাইন পত্রিকা এক হাজার ৮৭৪টি ও ইন্টারনেট টেলিভিশন ২৫৭টি, অনলাইন রেডিও ৪৫টি ও ই-পেপার ৪১টি।

প্রশ্নোত্তর পর্বে ইসরাফিল আলমের প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন জানান, শিল্প মন্ত্রণালয়ের আওতায় এক লাখ ২৪ হাজার ৯০৪টি, কুটির শিল্প ৮ লাখ ৪১ হাজার ৯৪৩টি ও মাঝারি শিল্প ১০৭টি। এসব শিল্প কারখানায় ৩৮ লাখ ৩৩ হাজার ১০০ জন শ্রমিক কর্মরত আছে।

/ইএইচএস/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম