বঙ্গবন্ধুকে কটূক্তি, পাকিস্তানের রাষ্ট্রদূতকে তলব করে প্রতিবাদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:৪৭আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:৩৯

পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাকিস্তানের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত শাহ ফয়সাল কাকতার পাকিস্তানের একটি সরকারি ওয়েবসাইটে বাংলাদেশ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) পাকিস্তানের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত শাহ ফয়সাল কাকারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে এ প্রতিবাদ জানায় বাংলাদেশ।

এদিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ অনুবিভাগের মহাপরিচালক তারিক মোহাম্মদ পাকিস্তানের রাষ্ট্রদূতকে তলব করেন। পরে তার হাতে তীব্র প্রতিবাদের একটি নোট ভারবাল হস্তান্তর করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ‘এটি (বাংলাদেশ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য) আমাদের নজরে আসার সঙ্গে সঙ্গে আমরা তাকে (পাকিস্তানের রাষ্ট্রদূত) তলব করি। পরে আমরা তার কাছে জানতে চাই, তাদের সরকারি ওয়েবসাইটে যে কেউ যেকোনও কমেন্ট করতে পারে কিনা; এসব সেন্সর করার কেউ আছে কিনা। এর জবাবে তিনি জানান, বিষয়টি তার সদর দফতরকে জানাবেন।’

/এসএসজেড/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের