আগামী ১০ বছরে অন্যরকম বাংলাদেশ দেখতে চায় এডিবি

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৩ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:১৬আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:২৯

প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবির ভাইস প্রেসিডেন্ট আগামী ১০ বছরের মধ্যে অন্যরকম বাংলাদেশ দেখতে চায় এশিয়ান উন্নয়ন ব্যাংক (এডিবি)। বাংলাদেশ সফররত এডিবির ভাইস প্রেসিডেন্ট শিজিন চেন বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগামী ১০ বছরের মধ্যে বিশ্ব অন্য এক বাংলাদেশ দেখতে পাবে।’
মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে শিজিন এ কথা বলেন।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফিংয়ে বলেন, ‘ডেল্টাপ্ল্যান-২১০০’ বাস্তবায়নে প্রধানমন্ত্রী এডিবির সহযোগিতা চেয়েছেন।
চতুর্থবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় এডিবি ভাইস প্রেসিডেন্ট শেখ হাসিনাকে অভিনন্দন জানান এবং তার নেতৃত্বে বাংলাদেশের অসাধারণ আর্থ-সামাজিক অগ্রগতির প্রশংসা করেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘উন্নয়নের জন্য ধারাবাহিকতা একটি প্রধান ফ্যাক্টর। বাংলাদেশ এখন সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদের মতো মানব সৃষ্ট যে কোনও দুর্যোগ মোকাবিলায় সক্ষম।’
তিনি বলেন, তার সরকারের প্রথম লক্ষ্য জনগণের মৌলিক চাহিদা পূরণ করা। এই লক্ষ্য অর্জনে সরকার খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পদক্ষেপ নিয়েছে।
এডিবি ভাইস প্রেসিডেন্ট দারিদ্র্য দূরীকরণে তার দেশ চীনের অভিজ্ঞতা বিনিময় করে বলেন, দারিদ্র্য দূরীকরণে খাদ্যের ব্যাপারে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। দারিদ্র্য নিরসণের জন্য সামাজিক নিরাপত্তাও জরুরি। শিজিন উন্নয়নে বিশেষ করে অবকাঠামো উন্নয়ন, পানি সম্পদের উন্নয়ন, শিক্ষা ও কৃষিতে বাংলাদেশকে অব্যাহত সহযোগিতার আশ্বাস দেন।
শেখ হাসিনা বলেন, দেশের কোনও জমি যাতে চাষাবাদবিহীন না থাকে সেজন্য তার সরকার জনগণকে উৎসাহিত করছে। উন্নয়ন ত্বরান্বিত করার লক্ষ্যে সবকিছুকে বেসরকারি খাতের জন্য উন্মুক্ত করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এডিবিও এক্ষেত্রে ব্যাপক সহায়তা করেছে। খবর বাসস।

 

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম