জাতীয় ঐক্যফ্রন্টকে সংসদে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:৪৫আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:০২

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের সংসদ বর্জনের সিদ্ধান্তকে ভুল আখ্যায়িত করে তাদের সংসদে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (১৩ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে জাতীয় পার্টির ফখরুল ইমামের সম্পূরক এক প্রশ্নের জবাবে দিতে গিয়ে তিনি এ আহ্বান জানান।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এদিন বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর অনুষ্ঠিত হয়।
ফখরুল ইমাম বিএনপি বা জাতীয় ঐক্যফ্রন্টের নাম উল্লেখ না করে জানতে চান, যারা সাতটি আসন পেয়ে সংসদের বাইরে রয়েছেন, তাদের বিষয়ে প্রধানমন্ত্রীর আহ্বান কী হবে?

জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘১০ বছরের উন্নয়নের সুফল বাংলাদেশের মানুষ পেয়েছে বলেই অনেক আগে থেকেই তারা সিদ্ধান্ত নিয়েছিল আমাদের নৌকা মার্কায় ভোট দেবেন। জনগণ সেই ভোট দিয়েছেন।’
তিনি বলেন, ‘আমরা সম্মিলিতভাবে দেশটাকে গড়ে তুলতে চেয়েছি। এ জন্য নির্বাচনের আগে সব দলকে ডেকেছিলাম। তাদের সঙ্গে সুন্দর পরিবেশে বৈঠক করেছি এবং নির্বাচন করার আমন্ত্রণ করেছিলাম। যারা নির্বাচনে অংশগ্রহণ করে অল্প সিট পেয়েছেন, সেই অভিমান করে তারা পার্লামেন্টে আসছেন না। আমার মনে হয় রাজনৈতিক একটা ভুল সিদ্ধান্ত তারা নিয়েছেন। কারণ, ভোটের মালিক জনগণ, তারা যাকে খুশি তাদের ভোট দেবেন এবং সেভাবেই তারা ভোট দিয়েছেন। যদি তারা সংসদে আসেন আর তাদের যদি কোনও কথা থাকে তা বলার একটা সুযোগ পাবেন। এই সুযোগ কেবল সংসদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। এখন সংসদের কার্যক্রম মিডিয়ায় সরাসরি যায়, সংসদ টেলিভিশনও আছে। এটার মাধ্যমে দেশবাসী তাদের কথা শুনতে পাবেন। এই সুযোগটা তারা কেন হারাচ্ছেন আমি জানি না! তবে আহ্বান জানাচ্ছি, যারা নির্বাচিত হয়েছেন তারা সবাই পার্লামেন্টে আসবেন, বসবেন এবং যার যার কথা তারা বলবেন।’
প্রসঙ্গত, ফখরুল ইমাম সাতটি আসনের কথা উল্লেখ করলেও জাতীয় ঐক্যফ্রন্ট আটটি আসন পেয়েছে। এরমধ্যে বিএনপি ছয়টি ও গণফোরাম দুটি।

/ইএইচএস/এইচআই/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম