‘জ্যাকব টাওয়ার’ নিয়ে সন্তুষ্ট থাকুন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:১৫আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:২১



প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর নির্ধারিত প্রশ্নোত্তর ছিল বুধবার (১৩ ফেব্রুয়ারি)। প্রশ্নোত্তরে সম্পূরক প্রশ্নের জন্য ফ্লোর পান সাবেক পরিবেশ ও বন উপমন্ত্রী এবং ভোলা-৪ (মনপুরা-চরফ্যাশন) আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব। সম্পূরক প্রশ্নে তিনি তার নির্বাচনি এলাকায় অতীতে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি দাবি করে সেখানে বিশেষায়িত বিশ্ববিদ্যালয় বা সরকারি কোনও প্রতিষ্ঠান করার কথা বলেন।


জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “মাননীয় সংসদ সদস্য যে এলাকার কথা বলছেন, ওখানে কিন্তু ‘জ্যাকব টাওয়ার’ হয়ে গেছে। আমার মনে হয়, সেই ‘জ্যাকব টাওয়ার’ দেখতেই বহু লোক যায়। আমার মনে হয়, এটা নিয়েই উনার সন্তুষ্ট থাকা উচিত।”
আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব (ছবি: সংগৃহীত) প্রসঙ্গত, জ্যাকব প্রশ্ন করতে অতিরিক্ত সময় নেওয়ায় স্পিকার বার বার তাকে সংক্ষিপ্ত করার অনুরোধ করেন। ‘জ্যাকবের প্রশ্নটি সম্পূরক নয়, উনার এলাকাভিত্তিক’ মন্তব্য করে স্পিকার প্রধানমন্ত্রীকে ফ্লোর দেন।
জ্যাকবের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “ভোলার বিবরণ দিয়েছেন। যখনই যে সরকার এসেছে ভোলায় কিন্তু কেউ না কেউ মন্ত্রী থেকেছেন। আর ভোলার উন্নয়ন হয়েছে এতে কোনও সন্দেহ নেই। মাননীয় সংসদ সদস্য যে এলাকার কথা বলছেন, ওখানে কিন্তু ‘জ্যাকব টাওয়ার’ হয়ে গেছে। আমার মনে হয়, সেই ‘জ্যাকব টাওয়ার’ দেখতেই বহু লোক যায়। আমার মনে হয়, এটা নিয়েই উনার সন্তুষ্ট থাকা উচিত।”

/ইএইচএস/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম