গার্মেন্টস শ্রমিকদের বীমার ৪ কোটি টাকার চেক হস্তান্তর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ফেব্রুয়ারি ২০১৯, ২০:৩২আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ২০:৩৪

গার্মেন্টস শ্রমিকদের বীমার ৪ কোটি টাকার চেক হস্তান্তর গার্মেন্টস শ্রমিকদের কল্যাণে গঠিত কেন্দ্রীয় তহবিল থেকে বিজিএমইএ এবং বিকেএমইএ-এর সদস্যভুক্ত গার্মেন্টস কারখানার ২০৩ জন মৃত শ্রমিকের বীমা দাবি বাবদ চার কোটি ছয় লাখ টাকা দেওয়া হয়েছে।
বুধবার (১৩ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান গার্মেন্টস মালিকদের দুটি সংগঠনের প্রতিনিধিদের হাতে এই টাকার চেক হস্তান্তর করেন।
শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমানের হাতে ১৬৯ জন মৃত শ্রমিকের বীমা দাবি বাবদ তিন কোটি ৩৮ লাখ টাকার চেক এবং বিকেএমইএ সহ-সভাপতি মুনসুর আহমেদের হাতে ৩৪ জন মৃত শ্রমিকের বীমা দাবির ৬৮ লাখ টাকার চেক তুলে দেন।
এ সময় গার্মেন্টস শিল্পের শ্রমিক ছাঁটাইয়ের শ্রমিক সংগঠনগুলোর অভিযোগের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান বলেন, ‘শ্রম পরিস্থিতি পর্যবেক্ষণে সম্প্রতি সরকার শ্রমঘন এলাকায় ২৯টি কমিটি গঠন করেছে। কমিটিগুলোর মাধ্যমে শ্রমিকদের ছাঁটাইয়ের বিষয়ে খোঁজ নিয়ে মালিক-শ্রমিক সংগঠনগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান করা হবে।’
এর আগে অনুষ্ঠিত গার্মেন্টস শিল্প বিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শক কমিটির বৈঠকে তৈরি পোশাক খাতের শ্রমিকদের জন্য একটি কনফেডারেশন গঠনের বিষয়ে বিজিএমইএ-এর লিখিত প্রস্তাবের পরিপ্রেক্ষিতে এ বিষয়ে আলোচনা হয়েছে বলে প্রতিমন্ত্রী জানান।
মন্ত্রণালয়ের সচিব আফরোজা খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে গঠিত কেন্দ্রীয় তহবিলের মহাপরিচালক ড. আনিসুল আওয়াল, শ্রম অধিদফতরের মহাপরিচালক শিবনাথ রায়, জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহামুদ, কার্যকরী সভাপতি ফজলুল হক মন্টু, বাংলাদেশ লেবার ফেডারেশনের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খান, শ্রমিক নেতা সিরাজুল ইসলাম রনি এবং নাজমা আক্তারসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং মালিক-শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।

/এসআই/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম