ইজতেমায় থাকছে বিশেষ ট্রেন ব্যবস্থা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ ফেব্রুয়ারি ২০১৯, ১১:০৫আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ১১:০৫

ফাইল ফটো প্রতিবছরের মতো এবারও বিশ্ব ইজতেমায় আগত মুসুল্লীদের নিরবচ্ছিন্ন সেবা দিতে বিশেষ ট্রেনের ব্যবস্থাসহ নানা উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। এজন্য সুষ্ঠুভাবে ট্রেন চলাচল, বিশেষ ট্রেন পরিচালনা ও বিভিন্ন ট্রেনে অতিরিক্ত কোচ সংযোজন করা হচ্ছে। রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে সিনিয়র তথ্য অফিসার মো. শরিফুল আলম সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়- ইজতেমায় আগত মুসুল্লীদের সেবায় রেলওয়ে কর্মসূচির মধ্যে- বিশেষ ট্রেন পরিচালনা: আখেরী মোনাজাতের আগে ও আখেরী মোনাজাতের দিন (১৫, ১৬, ১৭ ও ১৮ ফেব্রুয়ারি)। ঢাকা-টঙ্গী-ঢাকা: জুম্মা স্পেশাল (১৫ ফেব্রুয়ারি)। ১৬ ফেব্রুয়ারি প্রথম দফা মোনাজাতে, মোনাজাত স্পেশাল ১,২,৩,৪ নামে ৪টি স্পেশাল ট্রেন ঢাকা-টঙ্গীর মধ্যে চালানো হবে। এছাড়া লাকসাম-টঙ্গী ও জামালপুর-টঙ্গী : ২টি (শুধুমাত্র ১৭ ফেব্রুয়ারি)।

১৮ ফেব্রুয়ারি দ্বিতীয় দফায় আখেরী মোনাজাতের দিন। এদিন ঢাকা-টঙ্গী আটটি, টঙ্গী-ঢাকা আটটি, টঙ্গী-লাকসাম একটি, টঙ্গী-আখাউড়া একটি, টঙ্গী-ময়মনসিংহ চারটি ও টঙ্গী-টাঙ্গাইল দুটি ট্রেন চলাচল করবে। ১২ থেকে ১৮ ফেব্রুয়ারি আখেরী মোনাজাতের পূর্ব পর্যন্ত ঢাকা অভিমুখী সব আন্তঃনগর, মেইল এক্সপ্রেস ও লোকাল ট্রেন টঙ্গী স্টেশনে দুই মিনিট করে থামবে। ১৮ ফেব্রুয়ারি আখেরী মোনাজাতের দিন সব আন্তঃনগর ট্রেন ও মেইল এক্সপ্রেস ট্রেন (আপ ও ডাউন) টঙ্গী স্টেশনে দুই মিনিট করে থামবে। ইজতেমা উপলক্ষে ১৬ থেকে ১৮ পর্যন্ত সব ডেমু ট্রেন চলাচল বন্ধ থাকবে।

বিশ্ব ইজতেমা উপলক্ষে মুসল্লীদের নিরাপদ ভ্রমণ নিশ্চিতকরণ, সার্বিক আইনশৃঙ্খলা রক্ষার্থে টঙ্গী, বিমানবন্দর, তেজগাঁও ও কমলাপুর রেলওয়ে স্টেশনে জিআরপি, আরএনবি অফিসারসহ প্রয়োজনীয় সংখ্যক ফোর্স মোতায়েন থাকবে।

/এসএস/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক