বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি করলে কঠোর পদক্ষেপ: প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:০০আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:১০

প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমেদ (ফাইল ছবি)

বিমানবন্দরে প্রবাসীদের অযথা হয়রানি করলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন  প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইমরান আহমেদ।

সংযুক্ত আরব আমিরাত সফর শেষে বুধবার (১৩ ফেব্রুয়ারি) রাতে দেশে ফিরেন প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী। এরপর রাত ১২টার দিকে হঠাৎ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করেন। এসময় তিনি বিমানবন্দরে কর্তব্যরত কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি বিদেশফেরত যাত্রীদের সঙ্গে কথা বলেন। প্রবাসীদের কাছ থেকে বিভিন্ন অভিযোগ পেয়ে বিমানবন্দরের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে ওই হুঁশিয়ারি উচ্চারণ করেন।

প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী বলেন, ‘বিমানবন্দরে প্রবাসীরা যাতে অযথা হয়রানির শিকার না হন, সেদিকে লক্ষ্য রাখতে হবে। তাদের অযথা হয়রানি করলে বা এ ধরনের ঘটনা ঘটলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।’

প্রবাসীকল্যাণ ডেস্কের বর্তমান স্থান পরিবর্তন করে দৃশ্যমান স্থানে নিয়ে আসার পরিকল্পনা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘বিমানবন্দরে প্রবাসীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে হবে।’

পরে বিমানবন্দরে প্রবাসীকল্যাণ ডেস্ক, বিভিন্ন যাত্রী কাউন্টার, কাস্টমস চেকিং পয়েন্টসহ অন্য স্থান পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। এসময় তিনি বিভিন্ন কাউন্টারে থাকা যাত্রীদের সঙ্গে কথা বলেন। যাত্রীরা প্রতিমন্ত্রীকে বলেন, ২-৩টি কাউন্টারে কাজের গতি খুব স্লো এবং ২-১টি কোনও কাজ করছে না।

বিমানবন্দর পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন– মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (কর্মসংস্থান) ড. আহমেদ মুনিরুছ সালেহীন, উপ-প্রধান শেখ মো. শরীফ উদ্দিন প্রমুখ।

/এসও/সিএ/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম