বাংলাদেশ-তুরস্ক পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৫ ফেব্রুয়ারি ২০১৯, ০২:৩৭আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৯, ০২:৪১

বাংলাদেশ-তুরস্ক পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম. আল্লামা সিদ্দীকী বাংলাদেশ-তুরস্ক পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের নবনিযুক্ত প্রেসিডেন্ট একরেম চেলেবির সঙ্গে গত বুধবার (১৩ ফেব্রুয়ারি) সৌজন্য সাক্ষাৎ করেছেন।

আঙ্কারার বাংলাদেশ দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, তুর্কি সংসদ সচিবালয়ে প্রায় ঘণ্টাব্যাপী সিদ্দীকী-চেলেবির বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন বিষয় প্রাধান্য পায়।

রাষ্ট্রদূত সম্প্রতি তুর্কি ভাষায় প্রকাশিত বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ এবং জাতীয় স্মৃতিসৌধের একটি স্মারক চেলেবিকে উপহার দেন।

বাংলাদেশের সাম্প্রতিক অগ্রযাত্রার বিষয়টিকে সাধুবাদ জানিয়ে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগামীদিনে আরও শক্তিশালী হবে বলে চেলেবি আশাবাদ ব্যক্ত করেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের প্রশংসা করেন।

বৈঠকে রাষ্ট্রদূতের সঙ্গে দূতাবাসের কর্মকর্তা মো. রইস হাসান সারোয়ার ও সবুজ আহমেদ উপস্থিত ছিলেন।

/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম