শিক্ষিত জনগোষ্ঠীর একটা অংশ স্বেচ্ছায় বেকার থাকছে: পরিকল্পনামন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:২৯আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:৩৭

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘শিক্ষিত জনগোষ্ঠীর একটা অংশ স্বেচ্ছায় বেকার থাকছেন। কিছু লোক আছে, তারা গ্রামে যাবেন না। বাজারের প্রয়োজনে যে চাকরিটা তাকে দেওয়া হচ্ছে, সেটা তিনি করবেন না। অনেকে আছেন, চেয়ার দুলিয়ে কাজ করা- না করার একটা আধা কাজের মানসিকতা নিয়ে। কিন্তু এটা এখন সম্ভব নয়। এখন আমাদের কাজ করতে হবে হাতে কলমে। বাজারে যেটার চাহিদা আছে সেটাই করতে হবে।’
শনিবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে ‘২০১৯ ফিন্যান্সিয়াল ইনক্লুসিভ সামিটে’ এ মন্তব্য করেন পরিকল্পনামন্ত্রী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘কৃষি থেকে আমরা শিল্পে ঢুকছি। শিক্ষা ঢুকে গেছে আমাদের গ্রামে। প্রযুক্তিও সমান তালে ঢুকে যাচ্ছে। বেশি সচেতন হওয়ায় গ্রামের শিক্ষিত জনগোষ্ঠী কৃষিতে থাকছে না। শিক্ষিত জনগোষ্ঠী শহরমুখী হচ্ছে। কিন্তু সবার জন্য কাজ পাওয়া যাচ্ছে না। এই যে পাওয়া যাচ্ছে না, এ কারণে অনেকে বেকার থাকছেন।’
পরিকল্পনামন্ত্রী আরও বলেন, ‘তরুণ বয়সের কেউ কেউ আছে, তারা অন্য কোথাও, অন্য কোনোখানে পশ্চিমে-উত্তরে যেতে চায়। আমাদের দেশের বাজারে তারা যথেষ্ট জায়গা পাচ্ছে না। বিদেশে গেলে তারা এমন কিছু বাড়তি সুবিধা ভোগ করবে যেটা আমাদের সমাজে নানা সাংস্কৃতিক ও ঐতিহ্যগত কারণে পাচ্ছে না।’
পরিকল্পনামন্ত্রী বলেন, ব্যাংকগুলোকে আমরা আইন করে বলছি, গ্রামে শাখা খুলতে হবে। সব ধরনের মানুষের অংশগ্রহণ আরও বাড়ানোর জন্য আয়োজন করা হয়েছে প্রথমবারের মতো ‘২০১৯ ফিন্যান্সিয়াল ইনক্লুসিভ সামিট’।

/জিএম/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম