জলবায়ু পরিবর্তনের কারণে গম উৎপাদন কমছে: কৃষিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:৫০আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:০৭





সিমিট এর প্রতিনিধি দলের প্রধান মার্টিন ক্রোফ ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনের কারণে দেশে গম উৎপাদন দিনে দিনে কমে যাচ্ছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। বুধবার (১৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে নিজ কার্যালয়ে আন্তর্জাতিক গম ও ভুট্টা উন্নয়ন কেন্দ্রের (সিমিট) প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সংস্থার মহাপরিচালক মার্টিন ক্রোফ।

কৃষিমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘দেশের জলবায়ু ও আবহাওয়া ভুট্টা চষের জন্য উপযোগী। দেরিতে হলেও আমাদের দেশে ভুট্টা আবাদের এলাকা ও উৎপাদন দিন দিন বাড়ছে। তবে ভুট্টা উৎপাদন আরও বাড়াতে হবে। এখনও আমাদের ৩০ লাখ মেট্রিক টন ভুট্টা আমাদানি করতে হয়। দেশের পোল্ট্রি ও মৎস্য খামারে ভুট্টার বেশ চাহিদা রয়েছে। এছাড়া ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্য ও পুষ্টি চাহিদা পূরণে ভুট্টার গুরুত্ব অপরিসীম। তবে আবহাওয়ার পরিবর্তনের কারণে দেশে গমের উৎপাদন কমে যাচ্ছে।

ড. আব্দুর রাজ্জাক জানান, আমাদের কৃষি বিজ্ঞানীদের প্রশিক্ষণ এবং দেশের আবহাওয়া উপযোগী স্বল্প সময়ের মধ্যে উৎপাদনশীল গম ও ভুট্টার জাত উদ্ভাবন করে আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় সিমিট এর সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ।’

খাদ্য প্রক্রিয়াজাতকরণের ইন্ডাস্ট্রিজ স্থাপন ও কৃষিতে বিনিয়োগ বাড়াতে সিমিট এর সহায়তা চান মন্ত্রী। মন্ত্রী বলেন, ‘বর্তমানে ভাতের ওপর নির্ভরতা কমে যাচ্ছে। গম ও ভুট্টাজাত খাবার গ্রহণ করছে বেশি। বিশেষ করে ফাস্টফুডগুলো গম ও ভুট্ট দিয়েই তৈরি হয়। ফলে গম ভুট্টার নতুন নতুন জাত উদ্ভাবন করতে হবে।’

/এসআই/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম