চতুর্থবারের মতো বিমানের চেয়ারম্যান ইনামুল বারী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:০০আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:০১

এয়ার মার্শাল (অব.) মোহাম্মদ ইনামুল বারী

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হয়েছে। বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার মার্শাল (অব.) মোহাম্মদ ইনামুল বারী পুনরায় বিমানের চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন। চতুর্থবারের মতো তিনি সংস্থাটির চেয়ারম্যানের দায়িত্ব পেলেন।

রবিবার (১৭ ফেব্রুয়ারি) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। গত ডিসেম্বরে বিমান পরিচালনা পর্ষদের মেয়াদ উত্তীর্ণ হয়। এর প্রায় দু’মাস পরে নতুন বোর্ড গঠন করা হলো।

জানা গেছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের আর্টিকেলস অব অ্যাসোসিয়েশনের অনুচ্ছেদ ৩৮ অনুযায়ী পরিচালনা বোর্ড পুনর্গঠন করা হয়েছে। পরিচালনা পর্ষদে বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার মার্শাল (অব.) মোহাম্মদ ইনামুল বারীকে আগামী এক বছরের জন্য পুনরায় বিমানের চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়। এছাড়া, পর্ষদের সদস্য হিসেবে রয়েছেন— জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের সচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আলম, বিমান বাহিনীর সহকারী প্রধান (অপারেশন), সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চিফ, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান, বিজিএমইএ’র সভাপতি, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী তানজিবুল আলম, ইমারজিন রিসোর্সেস লিমিটেডের চার্টার্ড অ্যাকাউন্টেট নূর-ই খোদা আব্দুল মবিন এবং বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এএম মোসাদ্দিক আহমেদ।

/সিএ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম