দাবি বাস্তবায়ন না করলে মনোনয়ন ফরম নেবে না ছাত্রদল

ঢাবি প্রতিনিধি
১৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:১৪আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:২৮

মধুর ক্যান্টিনের সামনে ছাত্রদল নেতারা আগামীকাল মঙ্গলবার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণ শুরু হচ্ছে। তবে ডাকসু নির্বাচন নিয়ে দাবি বাস্তবায়ন না করলে ছাত্রদল মনোনয়ন ফরম নেবে না। সোমবার (১৮ ফেব্রুয়ারি)মধুর ক্যান্টিনে ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরামুল হাসান সাংবাদিকদের একথা জানিয়েছেন ৷ 

বেলা পৌনে ১২টার দিকে ৩০-৪০ জন নেতাকর্মী নিয়ে মধুর ক্যান্টিনে আসেন আকরামুল হাসান। এর আধা ঘণ্টার পর সেখানে আসেন ঢাবি ছাত্রদলের সভাপতি আল মেহেদী তালুকদার এবং সাধারণ সম্পাদক আবুল বাশার সিদ্দিকী। 

আকরামুল হাসান বলেন, ‘আগামীকাল (মঙ্গলবার) থেকে যে মনোনয়ন ফরম বিতরণ শুরু হচ্ছে। আমাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা মনোনয়ন ফরম নিচ্ছি না। আমরা ডাকসু নির্বাচনের তারিখ পিছিয়ে দেওয়ার দাবি জানিয়েছি আসছি। তবে, নির্বাচনের বিষয়ে আমরা ইতিবাচক থাকতে চাই। আমাদের দাবি বাস্তবায়নের দাবি জানাচ্ছি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে।’

দাবি মেনে নিলে ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,  ‘দাবি মেনে না নেওয়া পর্যন্ত  বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সঙ্গে আমাদের বিতর্ক অব্যাহত থাকবে। আমরা শেষ পর্যন্ত নির্বাচনে থাকতে চাই। দাবি না মানলে বিশ্ববিদ্যালয়ের অগণতান্ত্রিক সিদ্ধান্তের জন্য আমরা কষ্ট পাবো।’

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম