পররাষ্ট্রনীতি নিয়ে সংসদে আলোচনার জন্য নোটিশ দেবেন বাদল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ফেব্রুয়ারি ২০১৯, ০৩:১৪আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ০৩:১৫

মঈন উদ্দীন খান বাদল সৌদি আরবের সঙ্গে সম্পাদিত প্রতিরক্ষা চুক্তির বিরোধিতা করেছেন আওয়ামী লীগ থেকে নির্বাচিত বাংলাদেশ জাসদের কার্যকরী সভাপতি মঈন উদ্দীন খান বাদল। তিনি বলেন, ‘এই চুক্তির কারণে সংবিধান লঙ্ঘন হচ্ছে কিনা, দেখতে হবে। না হলে ভবিষ্যতে এটা নিয়ে প্রশ্ন উঠতে পারে।’ এসময় তিনি পররাষ্ট্রনীতি নিয়ে সংসদে আলোচনার জন্য কার্যপ্রণালী বিধির ৬৮ ধারায় নোটিশ আনতে চান। স্পিকার শিরীন শারমিন চৌধুরী তাকে নোটিশ আনার পরামর্শ দেন।

সোমবার (১৮ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় বাদল বলেন, ‘সৌদি আরবে সেনা পাঠানো নিয়ে পাকিস্তানের পার্লামেন্টে আলোচনা উঠেছিল। পাকিস্তান এর বিরোধিতা করে। পাকিস্তান সৌদি আরবে সেনা পাঠাতে পারেনি। বাংলাদেশের সংবিধানের ২৫ অনুচ্ছেদ অনুযায়ী জাতিসংঘের অধীনে ছাড়া অন্য কোথাও কোনও বিরোধে জড়ানো যাবে না।’
বাদল বলেন, ‘সৌদি আরব বছরে ৫০০ কোটি টাকা দেবে। তারা নিজেরা কেন মাইন অপসারণ করে না। এ ধরনের সংঘাতে যুক্ত হওয়া অসম্ভব বিপদ। সংসদ সদস্যরা দেশে-বিদেশে বিভিন্ন জায়গায় প্রশ্নের মুখে পড়ছেন। এজন্য এ বিষয়ে সংসদের একটা নিজস্ব দৃষ্টিভঙ্গি থাকা উচিত।’
এর আগে গত বৃহস্পতিবার ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও বিরোধী দলের সদস্য ফখরুল ইমাম সৌদির সঙ্গে প্রতিরক্ষা চুক্তির বিরোধিতা করে বক্তব্য দেন।
সংসদের কার্যপ্রণালী বিধির ৬৮ ধারা অনুযায়ী জনগুরুত্বপূর্ণ কোনও বিষয়ে আলোচনা উত্থাপন করতে চাইলে কোনও সদস্য অন্তত দুই দিন আগে বিষয়টি উল্লেখ করে একটি নোটিশ আনতে পারেন। তাতে আরও ৫ জন সংসদ সদস্যের সই প্রয়োজন হয়।

/ইএইচএস/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম