ডাকসু নির্বাচন: মনোনয়নপত্র বিতরণ চলছে

ঢাবি প্রতিনিধি
১৯ ফেব্রুয়ারি ২০১৯, ১২:৪৯আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:০৩

মনোনয়ন ফরম সংগ্রহ করছেন একজন শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ চলছে। মঙ্গলবার সকাল ১০টা বিশ্ববিদ্যালয়ের প্রত্যকটি হলের প্রাধ্যক্ষের কার্যালয় থেকে ফরম দেওয়া হচ্ছে। যা চলবে বিকাল ৪টা পর্যন্ত। ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন ফরম পাওয়া যাবে। বিনা মূল্যে শিক্ষার্থীদের মনোনয়ন ফরম দেওয়া হচ্ছে।

বেলা পৌনে ১২টার দিকে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল থেকে প্রথম প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম নিয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শাকিন মোল্লা। তিনি হল সংসদের সাহিত্য সম্পাদকের জন্য নির্বাচন করবেন। এর আগে বেলা ১১টার দিকে কবি সুফিয়া কামাল হল সংসদের ভিপি পদে মনোনয়ন ফরম নিয়েছে ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী মেহনাজ আক্তার।  

হল সংসদের সভাপতি জিয়াউর রহমান সাংবাদিকদের বলেন, ‘ শিক্ষার্থীরা যাতে শান্তিপূর্ণভাবে নির্বাচনে অঙশ নিতে পারে সে বিষয়টি নিশ্চিত করতে আমরা সর্বাত্মক চেষ্টা করবো। এখন পর্যন্ত কোনও প্যানেল থেকে কোনও প্রার্থী মনোনয়নপত্র নেয়নি। একজন শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র নিয়েছে।’

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি