সম্ভাবনার আরও কাছাকাছি পদ্মা সেতু, আজ বসছে অষ্টম স্প্যান

শফিকুল ইসলাম
২০ ফেব্রুয়ারি ২০১৯, ০৭:৪২আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৯, ০৭:৫২

পদ্মা সেতু (ছবি নাসিরুল ইসলাম) সম্ভাবনার আরও কাছাকাছি এখন স্বপ্নের পদ্মা সেতু। বুধবার (২০ ফেব্রুয়ারি) সেতুর জাজিরা অংশে বসছে আরও একটি স্প্যান। এবার সেতুর ৩৫ ও ৩৬ নম্বর পিলারে বসানো হচ্ছে আট নম্বর স্প্যানটি। ইতোমধ্যেই মাওয়া প্রান্ত থেকে স্প্যানটি পিলারের কাছাকাছি আনা হয়েছে। এ নিয়ে জাজিরা প্রান্তে বসতে যাচ্ছে সাতটি স্প্যান। আর মাওয়া প্রান্তে বসেছে একটি স্প্যান। পদ্মা সেতু প্রকল্পের পরিচালক প্রকৌশলী শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রমত্তা পদ্মার দুই পারের সংযোগ ঘটাতে ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর ৩৭ ও ৩৮ নম্বর খুঁটিতে প্রথম স্প্যান বসানোর মধ্য দিয়ে দৃশ্যমান হয় পদ্মা সেতু। এরপর ২০১৮ সালের ২৮ জানুয়ারি ৩৮ ও ৩৯ নম্বর পিলারের ওপর বসানো হয় দ্বিতীয় স্প্যান। গত বছরের ১১ মার্চ ৩৯ ও ৪০ নম্বর খুঁটির ওপর বসে তৃতীয় স্প্যান। ১৩ মে ৪০ ও ৪১ নম্বর খুঁটির ওপর চতুর্থ স্প্যান বসানো হয়। ২৯ জুন সেতুর পঞ্চম স্প্যান বসানো হয়েছে শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকায়। এ বছরের জানুয়ারি মাসে জাজিরা প্রান্তের তীরের দিকের ষষ্ঠ স্প্যান বসে। এর মধ্য দিয়ে পদ্মা সেতুর ৯০০ মিটার দৃশ্যমান হয়।
জানা গেছে, ২৩ জানুয়ারি জাজিরা পয়েন্টে বসানো হয় সেতুর ৬ষ্ঠ স্প্যান। সে হিসেবে এক মাসেরও কম সময়ের ব্যবধানে পদ্মা সেতুতে আজ বুধবার বসছে আরও একটি স্প্যান। জাজিরা প্রান্তে সেতুর ৩৫ ও ৩৬ নম্বর খুঁটির ওপর বসছে এই সপ্তম স্প্যানটি। সংশ্লিষ্টরা জানিয়েছেন, এর মাধ্যমে জাজিরা প্রান্তে স্বপ্নের পদ্মা সেতুর একটানা ১ হাজার ৫০ মিটার পর্যন্ত দৃশ্যমান হবে।
মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) সকালে নদীর মাওয়া প্রান্ত থেকে জাজিরা প্রান্তে সেতুর ৩৫ ও ৩৬ নম্বর খুঁটির পিলারের দিকে রওয়ানা হয় আট নম্বর স্প্যানবাহী ক্রেনটি। বিকেলের মধ্যে স্প্যানটি সেখানে পৌঁছায়। সবকিছু ঠিক থাকলে আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল আটটার মধ্যে স্প্যানটি বসানো হবে।
নতুন স্প্যান বসানোর বিষয়ে প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম জানান, ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর থেকে এ বছরের ২৩ জানুয়ারি পর্যন্ত পদ্মা সেতুতে সাতটি স্প্যান বসানো হয়েছে। এর মধ্যে জাজিরা প্রান্তে ছয়টি ও মাওয়া প্রান্তে একটি স্প্যান বসানো হয়। প্রতিটি স্প্যানের দৈর্ঘ্য ১৫০ মিটার। ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ এ সেতুতে ৪২টি পিলারের ওপর বসবে ৪১টি স্প্যান।
অপরদিকে মাওয়া প্রান্তে সেতুর পিলার নিয়ে সব জটিলতা কেটে গেছে। নদীর তলদেশের মাটি ও নদী শাসনের জটিলতার কারণে এই প্রান্তের সেতুর ৬ এবং ৭ নম্বর পিলারে দেখা দিয়েছিল জটিলতা। তবে নকশায় পরিবর্তন এনে সেই জটিলতার অবসান ঘটানো হয়েছে। মাওয়া প্রান্তের ২০টি পিলারের কাজ ৬টি পাইলের মাধ্যমে সম্পন্ন করা গেলেও পরিবর্তিত নকশায় ৬ এবং ৭ নম্বর পিলার বসানো হবে সাতটি পাইলের ওপর। পরিবর্তিত ওই নকশা অনুমোদন করেছে পদ্মা বহুমুখী সেতু কর্তৃপক্ষ।
মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মা সেতু কর্তৃপক্ষের সাইট অফিসের একটি সূত্র বাংলা ট্রিবিউনকে জানিয়েছে, চলতি বছরের ১৫ জানুয়ারি সেতু প্রকল্পের পরিচালক শফিকুল ইসলাম এ অনুমোদন দেন। এর মধ্য দিয়ে পদ্মা সেতুতে মাওয়া প্রান্তে সেতু দৃশ্যমান হওয়া এখন সময়ের ব্যাপার।
দেশের বিশিষ্ট অর্থনীতিবিদদের মতে, নিজস্ব অর্থায়নে এমন একটি অবকাঠামো নির্মাণ করার সাহস বাংলাদেশের সক্ষমতাকেই প্রমাণ করে। এতে মানুষের আস্থা ও সাহস বেড়েছে। সামগ্রিক বিবেচনায় অবশ্যই বাংলাদেশ তার সক্ষমতা প্রমাণ করেছে। তবে পরবর্তী কাজগুলো সময়মতো সঠিকভাবে করার ওপরও এই সক্ষমতা নির্ভর করে। সে দিকটিও নজরে রাখা দরকার।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহ উদ্দিন আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বাংলাদেশের সবচেয়ে বড় অবকাঠামো পদ্মা সেতু নির্মাণ প্রকল্প প্রমাণ করে বাংলাদেশের সক্ষমতা আছে। এই সক্ষমতা আরও স্পষ্ট হবে প্রকল্পটি পুরোপুরি শেষ হওয়ার পর। কারণ এর গুণগত মান দেখতে হবে। ব্যয় আর না বাড়িয়ে সঠিক সময়ের মধ্যেই প্রকল্পটি বাস্তবায়ন শেষ হোক আমরা এটিই চাই।’
অর্থনীতিবিদ ও অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান ড. জায়েদ বখত বলেন, ‘অবশ্যই সক্ষমতা প্রমাণ করতে পেরেছে বাংলাদেশ। এর মধ্য দিয়ে নিজেদের আস্থা বেড়েছে। বৃহৎ এই অবকাঠামো অর্থনৈতিকভাবে, জাতীয়ভাবে বিশেষ অবদান রাখবে। বিষয়টি অবশ্যই জাতির জন্য গুরুত্বপূর্ণ।’
বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)’র গবেষক গোলাম মোয়াজ্জেম বলেন, ‘এখনও চ্যালেঞ্জ আছে অনেক। এই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে হবে সক্ষমতার সঙ্গে। যদিও এ বিষয়টি পর্যবেক্ষণের জন্য সরকার বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি টিম করেছে। সেই টিম কাজ করছে। গুণগত মান ক্রস চেকিং প্রয়োজন। সামগ্রিক বিবেচনায় এর অগ্রগতি ইতিবাচক। তবে পূর্ণ সক্ষমতা নির্ভর করছে প্রকল্পটির পুরোপুরি বাস্তবায়নের ওপর।’ কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, ‘আমরা তো জানতাম এ সেতুতে রেল ও সড়ক পথ একযোগে কার্যকর করা হবে। সেটি হচ্ছে না। তবে অতি দ্রুত সময়ের মধ্যে যেন সেতুটিতে রেলপথ চালু করা হয় সেদিকে গুরুত্ব দিতে হবে।’

আরও পড়ুন: পদ্মা সেতু এখন যেমন (ছবিতে)

            স্প্যান বসলো স্বপ্নের পদ্মা সেতুর

             এক নজরে পদ্মা সেতু

/এসআই/ জেজে/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম