শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে মানুষের ঢল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ ফেব্রুয়ারি ২০১৯, ১১:০২আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:০১

কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিতে আসা মানুষের ভিড় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানাচ্ছেন রাজধানীবাসী। বৃহস্পতিবার একুশের প্রথম প্রহর থেকে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানাতে আসেন কেন্দ্রীয় শহীদ মিনারে। শিশু-যুবক-বৃদ্ধ থেকে শুরু করে শহীদ মিনারে ভিড় করেন সর্বস্তরের মানুষ।

কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় মানুষের ভিড় কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় গিয়ে দেখা যায়, ব্যানার, ফুল ও পুষ্পমাল্যসহ শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর নানান উপকরণ হাতে নিয়ে দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন সব শ্রেণি-পেশার মানুষ। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানাতে আসেন তারা।

কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিতে মানুষের ভিড় কালজয়ী গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’ গাইতে গাইতে শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন তারা।

কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় ঢাকাবাসী এর আগে রাত ১২টা ১ মিনিটে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা জানানোর পর সর্বসাধারণের জন্য কেন্দ্রীয় শহীদ মিনার উন্মুক্ত করে দেওয়া হয়।

কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে রাখা হচ্ছে হাতে তৈরি শহীদ মিনার ঢাকা আইডিয়াল কলেজ থেকে শ্রদ্ধা জানাতে আসা শিক্ষার্থী রাজিব হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের ভাষা আমাদের অহংকার। এই ভাষার স্বীকৃতির জন্য অনেকেই বহু ত্যাগ স্বীকার করেছেন। আজ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এখানে এসেছি।’

/এসএস/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক