‘রিকশায় বসেই পুড়েছে আমার ভাই’

তাসকিনা ইয়াসমিন
২১ ফেব্রুয়ারি ২০১৯, ১২:৩০আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:৩২

দগ্ধ হাজি সালাউদ্দিন আমার ভাই হাজি সালাউদ্দিন (৪৫) কাজ শেষে দোকান বন্ধ করে রিকশায় বাড়ি ফিরছিল। এ সময় হঠাৎ বিস্ফোরণে আগুন ছড়িয়ে যায় রাস্তায়। সেই আগুন রিকশায় লেগে আমার ভাই পুড়ে গেছে। সে এখন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন। কথাগুলো বলছিলেন চকবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় আহত সালাউদ্দিনের ভাই হাজি নাসির।

হাজি নাসির বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ মানুষ এখনও ঠিকমতো বলতে পারছে না আগুন কীভাবে লাগলো। পেছন থেকে লাগা আগুন হঠাৎ আমার ভাই যে রিকশায় করে আসছিল সেখানে লেগে যায়। পরে তাকে ঢামেকের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।’

হাজি সালাউদ্দিনের বন্ধু আনোয়ার হোসেন বলেন, আমরা চকবাজারেই থাকি। শব্দ শুনে ছুটে আসি। প্রথমে একটা পিকআপে আগুন লাগে। সেখান থেকে ট্রান্সমিটারে আগুন লাগে। সেখান থেকে হোটেলের সিলিন্ডারে আগুন লেগেছে। কীভাবে পিকআপে আগুন লাগে বলতে পারবো না। ১৫ মিনিট পর ফায়ার সার্ভিস এসেছে। ওই সময় চকবাজারে খুব জ্যাম ছিল। আগুনে সালাউদ্দিনসহ রিকশাওয়ালাও পুড়েছে বলে আমরা ধারণা করছি।

তিনি আরও বলেন, চিকিৎসকরা বলেছেন সালাউদ্দিনের শরীরের ১০ অংশ পুড়ে গেছে। তবে চিকিৎসকরা জানিয়েছেন সে (সালাউদ্দিন) সুস্থ হয়ে যাবে। আমরা সেই আশায় আছি।
এদিকে চকবাজারে আগুন লাগার ঘটনায় দগ্ধ হয়ে ঢাকা মেডিক্যাল কলেজের বার্ন ইউনিটে ভর্তি আছেন গাড়িচালক আনোয়ার হোসেন (৫৫)। তার শরীরের ২৮ শতাংশ পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
আনোয়ারের ফুপাতো বোন ডলি বেগম বলেন, ‘বৃহস্পতিবার রাতে যখন চকবাজারে এ ঘটনা ঘটে তখন আমার ভাই আনোয়ার গাড়ি নিয়ে সেখানে গিয়েছিল। তার অবস্থা এখন বলতে পারছি না। হাসপাতালে আসার পর আমরা আর তাকে দেখতে পাইনি।

/এআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম