নিমতলীর ঘটনা থেকে আমরা শিক্ষা নিইনি: সামন্ত লাল সেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:৪৫আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:৪৫

ডা. সামন্ত লাল সেন রাজধানীর চকবাজারে অগ্নিকাণ্ডের ঘটনার বিষয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন বলেছেন, ২০১০ সালে পুরানো ঢাকার নিমতলীতে অগ্নিকাণ্ডে ১২৪ জন নিহতের ঘটনা থেকে আমরা কোনও শিক্ষা নিইনি। আর এ কারণেই চকবাজারের ঘটনাটি ঘটলো। বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) সকালে বাংলা ট্রিবিউনকে তিনি এ কথা বলেন।

ঢামেক সূত্রে জানা যায়, ঢামেকে এখন দগ্ধ ১১ জন রোগী ভর্তি আছে। এর মধ্যে ৯ জন বর্ন ইউনিটে, একজন আইসিইউতে ও দুজন অর্থপেডিকে ভর্তি আছে।

সামন্ত লাল সেন জানান, গতরাতে আগুন লাগার পর থেকে ১৮ জন রোগী বার্ন ইউনিটে চিকিৎসা নিতে আসেন। যাদের কেউ কেউ চিকিৎসা নিয়ে চলে গেছেন।

বার্ন ইউনিটের সমন্বয়ক আরও বলেন, ‘বার্ন ইউনিটে ভর্তি রোগীর সবাই পুরুষ। কোনও রোগী আশঙ্কামুক্ত নয়। প্রত্যেকেরই মেজর বার্ন। কারও কারও ৩৫-৬০ ভাগ বার্ন আছে। বেশিরভাগেরই শ্বাসনালী পুড়ে গেছে।’

তিনি বলেন, ‘সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আমার কথা হয়েছে, তিনি সার্বিক খোঁজ খবর রাখছেন। আমাদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।’

বুধবার রাতে চকবাজারের ওই অগুনে এখন পর্যন্ত ৭০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। যার মধ্যে ৬১ জন পুরুষ, পাঁচজন নারী ও চারজন শিশু রয়েছে।

উল্লেখ্য, ২০১০ সালের ৩ জুন পুরানো ঢাকার নিমতলীর একটি মহল্লায় বড় ধরনের আগুনের ঘটনা ঘটে। সেই আগুনে ১২৪ জনের মৃত্যু হয়।

/টিওয়াই/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী