মরদেহগুলো শনাক্ত হবে তিনভাবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:৪৬আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:১১

ঢামেক থেকে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন বিএমএ সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দিন

‌চকবাজারে আগুনে পুড়ে যাওয়া মরদেহগুলোকে তিন ভাবে শনাক্ত করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ)-র প্রেসিডেন্ট ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন। বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) বিকালে ঢাকা মেডিক্যাল কলেজে (ঢামেক) মরদেহগুলো দেখার পর বের হয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন বলেন, 'এখানে পরিস্থিতি দেখলাম, চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি। এখানে ৬৭ টি মরদেহ আছে। এগুলো তিনভাবে শনাক্ত করা হবে। যাদের চেহারা দেখে বোঝা যাচ্ছে তাদের পোস্টমর্টেম (ময়নাতদন্ত) করা হবে, যাদের বোঝা যাচ্ছে না তাদের ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে শনাক্ত করা হবে। আর যাদের ফিঙ্গার টেস্টের মাধ্যমেও শনাক্ত করা সম্ভব হবে না, তাদের ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্ত করা হবে। তবে ডিএনএ টেস্ট করাতে সময় লাগবে।'
‌নিমতলীর ঘটনার পর আমরা বারবার চেষ্টা করেছি, গত পরশুদিনের আগের দিনও মেয়র সাঈদ খোকন এই কেমিক্যাল গুদাম সরানোর বিষয়ে মিটিং করেছেন। মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেখানে কারখানা ও গুদাম পাওয়া যাক না কেন সব সরিয়ে দেওয়া হবে। কেউ জানে না কোন জায়গায় কেমিক্যাল কারখানা আছে। গুদাম আছে। কিন্তু এই ঘটনায় বোঝা গেলো এখানে অনেক কেমিক্যাল ছিল। এটা তো কেউ বলে না কথায় কেমিক্যাল লুকিয়ে রেখেছি।
‌তিনি বলেন, সরকারের সিদ্ধান্ত  হচ্ছে এখানে (পুরান ঢাকায়) আর কোনও কেমিক্যাল ও ধাতব পদার্থ রাখা যাবে না।

‌/টিওয়াই/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম