চকবাজারে আগুনে ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করতে ডিএসসিসি’র কমিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ফেব্রুয়ারি ২০১৯, ০১:৪৮আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৯, ০১:৫৪

ডিএসসিসি রাজধানীর চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করতে ১১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় (বুয়েট), ফায়ার সার্ভিস ও ডিএসসিসির সমন্বয়ে এই কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৭ দিনের মধ্যে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ও ঝুঁকিপূর্ণ ভবনসমূহ চিহ্নিত করে পরবর্তী করণীয় সম্পর্কে সুপারিশ পেশ করতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ডিএসসিসি’র সচিব মো. মোস্তফা কামাল মজুমদারের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গঠিত কমিটি আজ শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করবে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী মো.রেজাউল করিমকে আহ্বায়ক এবং সদস্য সচিব করা হয়েছে ডিএসসিসির পরিবেশ,জলবায়ু ও দুর্যোগ ব্যবস্থাপনা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পুর),মুন্সি মো. আবুল হাসেম। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর পুর কৌশল বিভাগের প্রফেসর ড. মেহেদী আহমেদ আনসারী ও ড.ইশতিয়াক আহমেদ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন)লে.কর্ণেল এস এম জুলফিকার রহমান,ডিএসসিসির অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো.আসাদুজ্জামান,ডিএসসিসির অতিরিক্ত প্রধান প্রকৌশলী (বিদ্যুৎ) মো.জাফর আহম্মেদ,ডিএসসিসির প্রধান নগর পরিকল্পনাবিদ মো.সিরাজুল ইসলাম,রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পুর) মো.নুরুল ইসলাম,পরিচালক মো.শাহ আলম ও অথরাইজড অফিসার মো. নুরুজ্জামান জাহিদ।

ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা উত্তর কুমার রায় জানিয়েছেন, শুক্রবার সকাল ৯টায় ঘটনাস্থল পরিদর্শন করবেন কমিটির সদস্যরা। কমিটিকে আগামী সাত দিনের মধ্যে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ও ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করে লাল রঙ দিয়ে ‘ঝুঁকিপূর্ণ’ লিখে সাইনবোর্ড টাঙানোর ব্যবস্থা গ্রহণসহ ভবনগুলোর বিষয়ে পরবর্তী করণীয় সম্পর্কে সুপারিশ পেশ করতে বলা হয়েছে।

 

/এসএস/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম