পুরান ঢাকা থেকে রাসায়নিকের গুদাম না সরানো দুঃখজনক: প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৩ ফেব্রুয়ারি ২০১৯, ১১:০০আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ১২:১৪

চকবাজারে আগুনে দগ্ধদের দেখতে ঢামেকে প্রধানমন্ত্রী, ছবি: ফোকাস বাংলা পুরান ঢাকা থেকে রাসায়নিকের গুদাম না সরানো দুঃখজনক বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ কাজে তিনি সবাইকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন। এছাড়া চকবাজারের ঘটনায় রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হবে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসাপাতালের (ঢামেক) বার্ন ইউনিউটে চিকিৎসাধীন ব্যক্তিদের দেখতে গিয়ে তিনি এ মন্তব্য করেছেন।   

চকবাজারে অগ্নিকাণ্ডে দগ্ধদের দেখতে এবং তাদের চিকিৎসার বিষয়ে খোঁজ-খবর নিতে শনিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে ঢামেকের বার্ন ইউনিটে যান প্রধানমন্ত্রী।

চকবাজারে আগুনে দগ্ধদের দেখতে ঢামেকে প্রধানমন্ত্রী, ছবি: ফোকাস বাংলা প্রসঙ্গত, বুধবার (২০ ফেব্রুয়ারি) রাতে চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে। এর মধ্যে ৯ জন বার্ন ইউনিটে ভর্তি আছেন। সেদিন সারা রাত জেগে থেকে প্রতি মুহূর্তের খোঁজ-খবর নেন সরকার প্রধান। পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশও দেন তিনি। এছাড়া, পরবর্তীতে নিহতদের পরিবারকে সহায়তা এবং আহতদের যথাযথ চিকিৎসা দেওয়ার জন্য নির্দেশ দেন তিনি।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম