‘ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর অবদান ছিল’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:২৯আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:৪২

বঙ্গবন্ধু পরিষদের আলোচনা সভা ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর অবদান ছিল বলে মন্তব্য করেছেন বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক ডা. এস এ মালেক। তিনি বলেন, ‘বঙ্গবন্ধু একুশে ফেব্রুয়ারির সাংস্কৃতিক আন্দোলনকে একটি রাজনৈতিক আন্দলনে রূপ দিয়েছিলেন। যার হাত ধরে পরবর্তীতে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছিল।’

শনিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর প্রেসক্লাবে বঙ্গবন্ধু পরিষদ কতৃক আয়োজিত  ‘ভাষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আখতারুজ্জামান বলেন, ‘১৯৪৮ সালের ১১ মার্চ একটি গুরুত্বপূর্ণ তারিখ। গুরুত্বপূর্ণ এই কারণে যে ওই দিনের ধর্মঘট ও হরতালে প্রথম যিনি রাজবন্দি হয়েছিলেন তিনি তখনকার যুবনেতা শেখ মুজিবুর রহমান। রাজবন্দি হওয়ার প্রধান কারণ এই ভাষা। বাংলা ভাষার ওপর আঘাত করে প্রথমেই প্রমাণ করলেন সে সাম্প্রদায়িকতার বিষ বাক্স নিয়ে খেলবে। সেটা বঙ্গবন্ধু শেখ মুজিব বুঝতে পেরেছিলেন।’

তিনি আরও বলেন, ১৯৪৮ সালের ১১ মার্চ থেকে ৫২’র একুশে ফেব্রুয়ারি পর্যন্ত এবং ১৯৫৩ যে প্রথম প্রভাত ফেরি, সেটি খালি পায়ে বঙ্গবন্ধুর নেতৃত্বে হয়েছিল। দেখুন ১৯৪৮ থেকে ৫৩’র প্রথম প্রভাত ফেরি পর্যন্ত এই যতগুলো ঘটনা, সবকিছুতেই বঙ্গবন্ধুর স্মৃতি অম্লান।

আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন নেপালের সাবেক রাষ্ট্রদূত নিমচন্দ্র ভৌমিক, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি মোকাদ্দেস হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অরুণ কুমার গোস্বামী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাজেদুল আরেফিন প্রমুখ।

 

 

/এইচএন/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম