২-৩ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন পাওয়া যাবে: কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:০৬আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:০৯

সাংবাদিকদের ব্রিফ করেন ওবায়দুল কাদের চকবাজারের চুড়িহাট্টার আগুনের ঘটনায় গঠিত তিনটি তদন্ত কমিটির প্রতিবেদন আগামী ২-৩ দিনের মধ্যে পাওয়া যাবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘এ ঘটনার তদন্ত প্রতিবেদন খুব সতর্কতার সঙ্গে দেখা হবে। রিপোর্টগুলোকে সর্বাধিক গুরুত্ব দিয়ে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’ শনিবার (২৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘প্রাথমিকভাবে তিনটি বিষয়কে বেশি গুরুত্ব দিচ্ছে সরকার। এগুলো হচ্ছে—লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা, আহতদের চিকিৎসার ব্যবস্থা করা এবং এখনও যারা নিখোঁজ রয়েছেন তাদের শনাক্ত করা ও ডিএনএ নমুনা সংগ্রহ করে তা পরীক্ষা করা।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘চকবাজার থেকে কেমিক্যাল গোডাউন সরিয়ে নেওয়ার প্রক্রিয়া চলছে।’ শুধু চকবাজার থেকে নাকি পুরো পুরান ঢাকা থেকে কেমিক্যাল গোডাউন সরানো হবে জানতে চাইলে তিনি বলেন, ‘প্রাথমিকভাবে চকবাজার এলাকা থেকে সরানো হবে। পর্যায়ক্রমে তালিকা তৈরি করে পুরো পুরান ঢাকা থেকে কেমিক্যাল গোডাউন সরানো হবে।’

/এসজেএ/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম