দেশ এমনভাবে গড়ে তুলবো যেন সারা বিশ্ব তাকিয়ে থাকে: প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৪ ফেব্রুয়ারি ২০১৯, ১২:৫৯আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:৫২

ছবি: ফোকাস বাংলা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমি কাজ করতে চাই দেশের জন্য, দেশের মানুষের জন্য। দেশ ও জাতির সার্বিক উন্নয়নে যা যা করা দরকার আমি তা-ই করবো। তিনি বলেন, ‘দেশকে এমনভাবে গড়ে তুলবো, যেন সারা বিশ্ব তাকিয়ে থাকে।’

রবিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের খননকাজ উদ্বোধন শেষে সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন। এছাড়া, তিনি এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজও উদ্বোধন করেছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘বঙ্গবন্ধু টানেলের মধ্য দিয়ে বাংলাদেশ উন্নয়নের নতুন ধাপে প্রবেশ করলো। টানেলটি চট্টগ্রামের আনোয়ারা উপজেলাকে শহরাঞ্চলের সঙ্গে যুক্ত করবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে ঢাকা থেকে চট্টগ্রাম শহরকে বাইপাস করে সরাসরি কক্সবাজারের সঙ্গে সহজে যোগাযোগ স্থাপিত হবে। এতে চট্টগ্রাম শহরের যানজট কমাসহ যাতায়াতের সময়ও অনেকাংশে কমে যাবে। ২০২২ সালের ডিসেম্বরের মধ্যে প্রকল্পের কাজ শেষ হবে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের সার্বিক উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে। আমরা প্রতিটি জেলায় শতভাগ বিদ্যুৎ নিশ্চিত করতে চাই। যেসব এলাকায় এখনও বিদ্যুৎ পৌঁছায়নি সেসব এলাকায় বিদ্যুৎ পৌঁছে দিতে সরকার কাজ করে যাচ্ছে। এছাড়া, সড়ক উন্নয়নেও সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।’
শেখ হাসিনা বলেন, ‘চট্টগ্রামে প্রথম আন্তর্জাতিক বিমানবন্দর আওয়ামী লীগ সরকারের অবদান। চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত মেরিন ড্রাইভ নির্মাণ করা হবে। এছাড়া, শহরে যাতে যানজট সৃষ্টি না হয়, সেই লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে।’
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘পদ্মা সেতু প্রকল্পের দুর্নীতির প্রমাণ দিতে পারেনি বিশ্বব্যাংক। কিন্তু আমার দুর্ভাগ্য যে দেশের মানুষই দেশের দুর্নাম করে।’

/এআর/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘চুরি করতে’ ভবনে ওঠার চেষ্টা, কার্নিশ থেকে পড়ে মৃত্যু
‘চুরি করতে’ ভবনে ওঠার চেষ্টা, কার্নিশ থেকে পড়ে মৃত্যু
৫ বছর তালেবান শাসনে কতটা পাল্টেছে আফগানিস্তান
৫ বছর তালেবান শাসনে কতটা পাল্টেছে আফগানিস্তান
কলকাতায় ইতিহাসের পথে, বাংলাদেশিদের জন্য একদিনের ভ্রমণ
কলকাতায় ইতিহাসের পথে, বাংলাদেশিদের জন্য একদিনের ভ্রমণ
মাদক কারবারিদের সঙ্গে গোলাগুলি, দুই কর্মকর্তাসহ ৩ পুলিশ আহত
মাদক কারবারিদের সঙ্গে গোলাগুলি, দুই কর্মকর্তাসহ ৩ পুলিশ আহত
সর্বাধিক পঠিত
আয়কর বিবরণী যাচাইয়ে এনবিআরের নতুন নির্দেশনা
আয়কর বিবরণী যাচাইয়ে এনবিআরের নতুন নির্দেশনা
যে কারণে নীরবে উদ্বোধন হলো ভারত-বাংলাদেশ মৈত্রীস্তম্ভ পার্ক
যে কারণে নীরবে উদ্বোধন হলো ভারত-বাংলাদেশ মৈত্রীস্তম্ভ পার্ক
গুলিভর্তি ব্যাগ নিয়ে চেকিং পয়েন্ট পার হয়েছেন আশিয়ানের এমডি, শাস্তি পাচ্ছেন ২ অপারেটর
গুলিভর্তি ব্যাগ নিয়ে চেকিং পয়েন্ট পার হয়েছেন আশিয়ানের এমডি, শাস্তি পাচ্ছেন ২ অপারেটর
ঋণের চাপে সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াও কঠিন হতে পারে: বিদ্যুৎমন্ত্রী
ঋণের চাপে সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াও কঠিন হতে পারে: বিদ্যুৎমন্ত্রী
বিএনপির স্থায়ী কমিটির নতুন সদস্য কে এই ফরহাদ হালিম ডোনার
বিএনপির স্থায়ী কমিটির নতুন সদস্য কে এই ফরহাদ হালিম ডোনার