‘চুরি করতে’ ভবনে ওঠার চেষ্টা, কার্নিশ থেকে পড়ে মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৫ আগস্ট ২০২৬, ১৮:২৭আপডেট : ১৫ আগস্ট ২০২৬, ১৮:২৭

রাজধানীর কদমতলীতে একটি ভবনের তিনতলার কার্নিশ থেকে পড়ে মো. সেলিম (৩৭) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। পুলিশ ও স্থানীয়দের ভাষ্য, ‘চুরির উদ্দেশ্যে’ ভবনটির ওপরে ওঠার চেষ্টা করার সময় এ দুর্ঘটনা ঘটে।

শনিবার (১৫ আগস্ট) সকাল ৯টার দিকে কদমতলীর মুরাদপুর এলাকার একটি ভবনের সামনের সড়ক থেকে সেলিমের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

কদমতলী থানার এসআই কবির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে মুরাদপুর এলাকার একটি বাসার সামনে পাকা সড়কে সেলিমের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে এসআই কবির হোসেন জানান, শনিবার সকাল সাড়ে ৬টার দিকে মুরাদপুর এলাকার বাসিন্দা সাত্তার মিয়ার বাড়িতে চুরির উদ্দেশ্যে সেলিম ভবনটির ওপরে ওঠার চেষ্টা করছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন। একপর্যায়ে তিনি তিনতলার কার্নিশ থেকে নিচে পড়ে যান। এতে মাথার পেছনে গুরুতর আঘাত পান তিনি।

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।

সেলিম কুমিল্লার তিতাস থানার কদমতলা এলাকার প্রয়াত হালিম মিয়ার ছেলে। তিনি বর্তমানে কদমতলীর উত্তর মুরাদপুর এলাকায় থাকতেন।

/এআইবি/এসএনকে/এম/
সম্পর্কিত
জাহাজ কারখানায় ৯ জনের মৃত্যুর কারণ জানালেন শিল্প সচিব
হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু
বিদ্যুৎস্পৃষ্ট পুত্রবধূকে বাঁচাতে গিয়ে মারা গেলেন শ্বশুরও
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের পেট্রোল পাম্পের টাকা ছিনতাই, আসামি সাগর বাড়ৈ রিমান্ডে
প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের পেট্রোল পাম্পের টাকা ছিনতাই, আসামি সাগর বাড়ৈ রিমান্ডে
‘বড় প্রতিপক্ষকে চমকে দেওয়ার ক্ষমতা রাখে বাংলাদেশ’
‘বড় প্রতিপক্ষকে চমকে দেওয়ার ক্ষমতা রাখে বাংলাদেশ’
ফেসবুকে সমালোচকদের গালি, তুলে আনার হুমকি এমপির: আসল ঘটনা কী
ফেসবুকে সমালোচকদের গালি, তুলে আনার হুমকি এমপির: আসল ঘটনা কী
আট বছর ধরে যে প্রশ্নের উত্তর খুঁজছেন নওশাবা
আট বছর ধরে যে প্রশ্নের উত্তর খুঁজছেন নওশাবা
সর্বাধিক পঠিত
গুলিভর্তি ব্যাগ নিয়ে চেকিং পয়েন্ট পার হয়েছেন আশিয়ানের এমডি, শাস্তি পাচ্ছেন ২ অপারেটর
গুলিভর্তি ব্যাগ নিয়ে চেকিং পয়েন্ট পার হয়েছেন আশিয়ানের এমডি, শাস্তি পাচ্ছেন ২ অপারেটর
ঋণের চাপে সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াও কঠিন হতে পারে: বিদ্যুৎমন্ত্রী
ঋণের চাপে সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াও কঠিন হতে পারে: বিদ্যুৎমন্ত্রী
বিএনপির স্থায়ী কমিটির নতুন সদস্য কে এই ফরহাদ হালিম ডোনার
বিএনপির স্থায়ী কমিটির নতুন সদস্য কে এই ফরহাদ হালিম ডোনার
আবার খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স
আবার খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স
আবার বন্ধ এক্সিলারেটের এলএনজি টার্মিনাল
আবার বন্ধ এক্সিলারেটের এলএনজি টার্মিনাল